রাত পোহালেই বিজয়া দশমী, গঙ্গার ঘাট পরিদর্শনে ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবার বিজয়া দশমী। দুপুর থেকে শুরু হবে দুর্গা প্রতিমা নিরঞ্জনের পালা। তার আগে কলকাতায় গঙ্গার ঘাটগুলির পরিস্থিতি এবং সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে শেষ মুহূর্তে তার খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। নবমীর রাতে শোভাবাজার, আহিরীটোলা, নিমতলা, বাবুঘাট ও বাগবাজার ঘাটের প্রস্তুতির শেষ পর্ব খতিয়ে দেখেন কলকাতা পুরসভার মেয়র। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা ও বন্দর কর্তৃপক্ষের অফিসাররা। বিজয় দশমীর সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে গঙ্গা বক্ষে নিরঞ্জন পর্ব কিভাবে হবে এবং ভারী বৃষ্টি চলতে থাকলে কতক্ষণ পুলিশ নিরঞ্জন পর্ব বন্ধ রাখবে এইসব নিয়ে গঙ্গার ঘাট গুলির পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন ফিরহাদ হাকিম। প্রতিমা নিরঞ্জন হওয়ার পর অতি দ্রুত কিভাবে সেই প্রতিমার কাঠামো তুলে নেওয়া হবে যাতে রংয়ের কেমিক্যাল গঙ্গার জলকে দূষণ করতে না পারে তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন মেয়র(Mayor)।

শুধু তাই নয়, নৌকায় মাঝ গঙ্গায় নিয়ে গিয়ে প্রতিমা নিরঞ্জন এর বনেদি বাড়ির ক্ষেত্রে যে রীতি আছে প্রাকৃতিক দুর্যোগ হলে সেই নিরঞ্জন পর্ব করতে পুলিশ অনুমতি দেবে কিনা তা নিয়েও মেয়র আলোচনা করেন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে। গঙ্গার ঘাটে ঠিক কতজন পুজো কমিটির সদস্যরা প্রতিমা নিরঞ্জনের সময় উপস্থিত থাকবেন তা নিয়েও পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় মেয়র ফিরহাদ হাকিমের। গঙ্গারঘাট সংলগ্ন সারকুলার রেলের(Circular Rail) লাইন পেরিয়ে প্রতিমা নিরঞ্জন পর্ব যখন হবে তখন কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে তাও এদিন খতিয়ে দেখা হয়।কলকাতা পুরসভা বন্দর কর্তৃপক্ষের কর্মীরা কিভাবে প্রতিমা নিরঞ্জন পর্ব, নির্বিঘ্নে অতি দ্রুত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সম্পন্ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় মেয়র এর সঙ্গে গঙ্গার ঘাটে নবমীর রাতে উপস্থিত থাকা আধিকারিকদের সঙ্গে।

এর আগে মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভায় দশমীর সকাল থেকে যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হবে তার মোকাবেলা নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। কলকাতা পুরসভা বিগত মেঘ ভাঙ্গা বৃষ্টির শহরে জল জমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিভাবে দশমীর দিন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকের শেষে সাংবাদিকদের মেয়র জানান তিনি নবমীর রাতেই গঙ্গার ঘাটের প্রতিমা নিরঞ্জন পর্বের প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন।

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের