দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পায়ে হেঁটে, বাইক চালিয়ে প্রচারে নামলেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি: তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী। একই সঙ্গে ছিলেন কলকাতা পুরনিগমের মেয়র ও পুরপ্রশাসক। ২৪ ঘন্টা আগেই অবশ্য তিনি পদত্যাগ করেছেন সেই পুরপ্রশাসকের পদ থেকে। কিন্তু দল এবারেও তাঁকে প্রার্থী করেছে ৮২ নম্বর ওয়ার্ড থেকে। তাই বসে থাকার সময় তাঁর নেই। রবিবারের সকালে তাই তাঁকে দেখা গেল সেই ৮২ নম্বর ওয়ার্ডেই প্রচার সারতে। তিনি ফিরহাদ হাকিম। এদিন তিনি পায়ে হেঁটে, বাইক চালিয়ে প্রচার সারলেন নিজ ওয়ার্ডে। ঘটনাচক্রে এদিন তাঁর বাড়িতে এসে তৃণমূলে থাকার কথা জানান দলছুট প্রাক্তন কাউন্সিলর পার্থ মিত্র। প্রচার শেষে সেই ঘটনা নিয়ে যেমন ফিরহাদ সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন তেমনি ত্রিপুরার পুরনির্বাচনের ফলাফল নিয়েও বিজেপিকে বিঁধলেন।

রবিবার সকালে ফিরহাদ ৮২ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে সঙ্গে নিয়ে। পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারার পাশাপাশি ই-বাইক চালিয়েও প্রচার কররে দেখা যায় তাঁকে। প্রচার শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ও পার্থ মিত্রের বিষয়ে। সেখানেই তিনি জানান, ‘পার্থ কংগ্রেসে যায়নি, তৃণমূলেই আছে। কাউন্সিলরদের আমরা এমনি এমনি বাদ দিই না। ইচ্ছে হল বাদ দিলাম, তা নয়। সমীক্ষায় যারা জন সমর্থন হারিয়েছেন, যাদের মানুষের সঙ্গে যোগাযোগ নেই, বা মানুষ যার ওপর রেগে আছেন, সেই কারণেও অনেককে বাদ দেওয়া হয়েছে।’ একই সঙ্গে ত্রিপুরার পুরনির্বাচনের ফলাফল নিয়ে তিনি জানান, ‘ত্রিপুরার ফলাফলই বলে দিচ্ছে সেখানে গণতন্ত্রকে কীভাবে খুন করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় না মেনে সেখানে কীভাবে সন্ত্রাসের মাধ্যমে ভোট করিয়েছে বিজেপি তা ফলাফলই বলে দিচ্ছে। কিন্তু এই ফলাফলই ২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে কোনঠাসা করে দেবে। হারতে হবে বিজেপিকে। ত্রিপুরার মানুষ বিজেপির সঙ্গে নেই।’

Published by:

Share Link:

More Releted News:

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহর, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুমে’

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ