এনকাউন্টারের পাল্টা জেল! স্বপনকে সতর্কবার্তা ফিরহাদের

‘এনকাউন্টারের মানসিকতা থাকে তাহলে জেলে জায়গা হবে। উনি নিজে পাল্টি খেতে পারেন আশ্রয় পাওয়ার জন্য।’ বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে এভাবেই কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতলকুচির গুলিচালনার ঘটনা এখনও বঙ্গ জীবনে ক্ষত হয়ে রয়েছে। সেই ক্ষত শুকানোর আগেই বিজেপির নেতারা ফের গুলি করে মারার হুমকি দেওয়া শুরু করে দিয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সম্প্রতি একটি সভা থেকেই এই হুমকি দিয়েছেন। তার জেরে তৃণমূলের তরফে দলের মুখপাত্র কুণাল ঘোষ আগেই যা সমালোচনা করার তা করেছেন। এবার আরও এক কদম এগিয়ে স্বপনকে কার্যত কড়া সতর্কবার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিধায়ক হয়েও যদি স্বপন এই ধরনের বেলাগাম মন্তব্য করে যান তাহলে তার পরিণতি হিসাবে তাঁকে যে জেলে যেতে হতে পারে সেটাই জানিয়ে দিলেন ফিরহাদ।

বঙ্গ বিজেপিতে যখন বিক্ষুব্ধদের বিদ্রোহের জেরে গোটা দলটাই আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গিয়েছে ঠিক তখনই বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে ঘিরে সংবাদমাধ্যমের নজর আটকে গিয়েছে। কেননা মতুয়া অধ্যুষিত এলাকা থেকে জয়ী হলেও স্বপন মতুয়া সঙ্ঘের মাথা তথা দলের সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্ব মেনে নেননি। বরঞ্চ তাঁর বিপক্ষেই স্বপনকে অবস্থান নিতে দেখা যাচ্ছে। সাম্প্রতিককালে শান্তনু বঙ্গ বিজেপির যে বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক করেছেন সেখানে স্বপনের দেখা মেলেনি। বরঞ্চ স্বপন জানিয়ে দিয়েছিলেন তিনি এই বৈঠকের তীব্র বিরোধী। সাম্প্রতিক কালে এটাও সামনে এসেছে যে বঙ্গ বিজেপির প্রধান সংগঠক অমিতাভ চক্রবর্তী দলকে বাংলায় কড়া হিন্দুত্বের পথে হাঁটাতে চান। যদি ধরেই নেওয়া যায় অমিতাভের নির্দেশে বা তাঁর দেখানো পথে হেঁটেই স্বপন এনকাউন্টারের হুমকি দিচ্ছেন তাহলে বাংলার সামনে কিন্তু বড় বিপদই লুকিয়ে যাছে।

তবে ফিরহাদ হাকিম, স্বপনকে সাফ কড়া বার্তা দিয়ে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, ‘পশ্চিমবঙ্গকে কোনওদিন উত্তরপ্রদেশ বা গুজরাত হতে দেব না। এখানে দাঙ্গার রাজনীতি বা এনকাউন্টার করা যাবে না। কারণ এখানকার মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে গণতান্ত্রিক ও সংবিধানিক উপায়ে সরকার ও প্রশাসনের কাজ হয়। তৃণমূলকে এনকাউন্টার করে মেরে দিতে পারবে না। বিজেপি এখানে কোনওদিন ক্ষমতায় আসবে না। বিজেপি দলটাই ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে। যদি এনকাউন্টারের মানসিকতা থাকে তাহলে জেলে জায়গা হবে। উনি নিজে পাল্টি খেতে পারেন আশ্রয় পাওয়ার জন্য।’

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন