ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে একাধিক গঙ্গার ঘাট পরিদর্শনে ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার বিকেলে কলকাতা পুরসভার মেয়র দই ঘাট, তক্তা ঘাট সহ একাধিক গঙ্গার ঘাট পরিদর্শনে যান ফিরহাদ হাকিম । তার সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। এছাড়া পুলিশ প্রশাসন , পূর্ত দফতর ও বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পৌরসভার ফিরহাদ হাকিম(Firgad Hakim) জানান, কলকাতায় গঙ্গার যে মূল ঘাট গুলি আছে সেখানে এবার ছটপুজার পুণ্যার্থীদের জন্য বিশেষ চেন সিস্টেম করে দেওয়া হচ্ছে। রবিবার এবং সোমবার এই দুদিন ছট পুজো উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হবে। তাই গঙ্গার ঘাট গুলিতে পর্যাপ্ত আলো ও মাইকের ব্যবস্থা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সেখানে প্রচার চালানো হবে। ঘাট গুলিতে গঙ্গার জলে রিভার ট্রাফিকের লঞ্চ,নৌকা ও স্পিডবোড থাকবে।

যাতে পুণ্যার্থীদের কোন অঘটন না ঘটে। কলকাতা বন্দর কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে আগামী দিন ছট পুজো উপলক্ষে নির্দিষ্ট ঘাট করা যায় কিনা তা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে মেয়র এদিন জানান। যেসব গঙ্গার ঘাটগুলিতে শুক্রবার পর্যন্ত কালীপুজোর বিসর্জন হয়েছে সেখানকার ঘাট গুলিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব ঘাটে প্রতিমা বিসর্জনের সময় কোন কারণে ভেঙে গিয়েছে সেগুলোকে দ্রুততার সঙ্গে ছটপুজো উপলক্ষে সারানো হচ্ছে বলে মেয়র জানান। রবিবার দুপুর থেকে সন্ধ্যা এবং সোমবার ভোর রাত থেকে ছট পুজা উপলক্ষে যে হাজার হাজার মানুষের সমাগম হবে গঙ্গার ঘাট গুলিতে, সেখানে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কলকাতা পুরসভার(KMC) পক্ষ থেকে বলে মেয়র জানান।

যে রাস্তা গুলি দিয়ে ছট পুজোর দণ্ডী কাটতে কাটতে পুণ্যার্থীরা গঙ্গায় আসবেন সেই রাস্তাগুলিকে পরিষ্কার রাখা, আলোর ব্যবস্থা করা এবং পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। শনিবার ছট পুজা উপলক্ষে উত্তর কলকাতার এভিনিউতে  পুণ্যার্থীদের মধ্যে ফলমূল ও কাপড় বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চৌরঙ্গী কেন্দ্রের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের