‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’, নওশাদকে আক্রমণ ফিরহাদের

শুক্রবার কলকাতায় এক কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddique) আক্রমণ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) বিধায়ককে (MLA) ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ বলে কটাক্ষ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতায় এক কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

শুক্রবার নওশাদ সিদ্দিকি অভিযোগ করেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে হার নিশ্চিত জেনে শাসকদল তাঁকে চক্রান্ত করে হেনস্থা করছে। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ধস নামার কারণে তাঁকে জেলবন্দি করে রাখতে চাইছে বলে দাবি করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। নওশাদ সিদ্দিকির সেই মন্তব্যের জবাবে ফিরহাদ হাকিম কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার বলেন, ‘রাজনীতি করতে গেল মাঠে নেমে রাজনীতি করতে হবে। ধর্ম অবলম্বন করে রাজনীতি করা ঠিক না। তাহলে আপনার সঙ্গে বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদের তফাৎ কোথায়।’ আইএসএফ বিধায়ককে নিয়ে একইসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘যে দল সারা রাজ্য বামেদের সঙ্গে জোট করে একটা মাত্র আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে ভাববে। এগুলো হচ্ছে গাঁয়ে মানে না, আপনি মোড়ল।’

প্রসঙ্গত রাজনীতির ময়দানে নেমে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছে আইএসএফ’এর নওশাদ সিদ্দিকি। গত ২১ জানুয়ারি ধর্মতলায় পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষের ঘটনায় নওশাদ-সহ ১৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ২২ তারিখে তাঁদেরকে আদালতে তুললে ১ ফেব্রুয়ায়রি পর্যন্ত নওশাদ-সহ বাকিদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার আবার তাঁকে ১৬ ফেব্রুয়ায়রি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার মাঝে ভাঙড়ে সংঘর্ষের ঘটনায় শুক্রবার তাঁকে আবার বারুইপুর আদালতে তোলে লেদার কমপ্লেক্স থানা। লেদার কমপ্লেক্স থানার তরফে বিধায়ককে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এদিন আদালতে আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ