বউবাজারে প্রায় দেড়শো বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, দুপুরে বৈঠকে ফিরহাদ

শনিবার বেলা ১২টা নাগাদ বিষয়টি নিয়ে নির্মাণ সংস্থা কেএমআরসিএল-এর কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো রেলের কাজ চলাকালীন বিপর্যয়ের জেরে বউবাজারে প্রায় ১০টি বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কে ঘর ছেড়েছেন বাসিন্দারা। শনিবার সকাল পর্যন্তও জল বেরনো বন্ধ হয়নি টানেলে। এই পরিস্থিতিতে চিন্তা আর উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে নির্মাণ সংস্থা কেএমআরসিএল-এর কর্তাদের সঙ্গে বৈঠক ডেকেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার বেলা ১২ টায় এই বৈঠক ডেকেছেন মেয়র।

মেট্রো রেলের কাজ চলাকালীন বারবার বাড়িতে ফাটল ধরার ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মদন মিত্র লেনের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। কয়েক ঘণ্টার মধ্যে দরকারি জিনিসপত্র নিয়ে আতঙ্কে ঘর ছেড়েছেন বাসিন্দারা। বিপর্যয়ের জন্য মেট্রো কর্তৃপক্ষের গাফিলতিতেকেই দায়ী করেছেন তাঁরা। শুক্রবার কলকাতার মেয়র হিরহাদ হাকিমও দাবি করেছিলেন, ঘটনাস্থলের আশেপাশে সমস্ত বাড়ি ভেঙে দিয়ে তা পুনর্নির্মাণ করার। বারবার কেন এমন বিপর্যয় ঘটছে তা নিয়ে নির্মাণ সংস্থার কর্তাদের সঙ্গে কথা বিওলবেন বলে জানিয়েছিলেন মেয়র। শনিবার বেলা ১২টা নাগাদ বিষয়টি নিয়ে নির্মাণ সংস্থা কেএমআরসিএল-এর কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। মূলত মেট্রোর কাজ চলাকালীন বারবার কেন বউবাজারে বিপত্তি ঘটছে, বারবার মানুষকে কেন ঘর ছাড়তে হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি-সহ আশেপাশের ঝুঁকিপূর্ণ বাড়িগুলির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড়শো বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবারও বউবাজারের মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের আরও কয়েকটি বাড়ি খালি করার সম্ভাবনা রয়েছে।

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা