Ganga River Basin প্রকল্পে বাংলার ৫ পুরসভাকে ১১ কোটি টাকা

গঙ্গা দূষণ ঠেকাতে বাংলার ৫টি পুরসভাকে ১১ কোটি তাকা দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। Ganga River Basin Project এর জন্য এই টাকা দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা(Ganges) দূষণ ঠেকাতে চালু করা হয়েছে Ganga River Basin Project। এই প্রকল্পের অধীনে গঙ্গা তীরবর্তী পুরসভা এলাকাগুলির দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় এসে না পড়ে তা দেখা হয়। সেই প্রকল্পের খাতেই রাজ্যের পাঁচটি পুরসভাকে(Municipalities) মোট ১১ কোটি টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হল। ওই টাকায় ৫টি পুরসভা এলাকায় বৈদ্যুতিক চুল্লি, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, গোবর গ্যাস প্লান্ট তৈরি করা হবে। মূলত গঙ্গা দুষণ প্রতিরোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন প্রাথমিক ভাবে ইনসেন্টিভ হিসাবে এই টাকা দেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫টি পুরসভাকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সেই সঙ্গে ওই চিঠিতে এটাও বলে দেওয়া হয়েছে যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ডিপিআর জমা দিতে হবে। এই ৫টি পুরসভা হল উত্তর ২৪ পরগনা জেলার গারুলিয়া(Garulia), নদিয়া জেলার চাকদহ(Chakdaha) ও শান্তিপুর(Shantipur) এবং হুগলি জেলার চাঁপদানী(Chnapdani) ও ভদ্রেশ্বর(Bhadreshwar)।

আরও পড়ুন এবার মমতার সরকারও আনছে ১০০ দিনের কাজের প্রকল্প

জানা গিয়েছে এই ৫টি পুরসভাকে Ganga River Basin প্রকল্পের আওতায় যে ১১ কোটি টাকা দেওয়া হচ্ছে তা আদতে বিশ্ব ব্যাঙ্কের(World Bank) তরফেই দেওয়া হচ্ছে। খালি কোন কোন পুরসভা এই খাতে টাকা পাবে সেটা রাজ্য সরকার ঠিক করে দিচ্ছে। গারুলিয়া পুরসভা এলাকায় এই প্রকল্পের জন্য সব থেকে বেশি পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। এই পুরসভায় বৈদ্যুতিক চুল্লি এবং স্যোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য ৪ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এমনিতেই এই পুরসভা এলাকার ড্রেনের নোংরা জল, নাইট সয়েল সবই গঙ্গায় মিশে জলকে দূষিত করত। ফলে এই এলাকায় সুয়ারেজ প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। আর গঙ্গার ধারে রত্নেশ্বর শ্মশানঘাট রয়েছে। সেখানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হবে। গারুলিয়া ছাড়াও চাকদহ পুরসভা এলাকায় বৈদ্যুতিক চুল্লির জন্য ১ কোটি ১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শান্তিপুর পুরসভা এলাকায় বৈদ্যুতিক চুল্লির ফার্নেসের জন্য ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। চাঁপদানী পুরসভা এলাকায় একাধিক ওয়ার্ড জুড়ে খাটাল রয়েছে। যা নিয়ে এলাকার মানুষ তিতি বিরক্ত। তাই এই পুরসভা এলাকায় গোবর গ্যাস প্রকল্পরের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর ভদ্রেশ্বর পুরসভা এলাকায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ৩ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান