আরজি করে ফরেন্সিক টিম, চলছে নমুনা সংগ্রহের কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি কর হাসপাতালে পৌঁছেছে ফরেন্সিক টিম। শনিবার হাসপাতালে এসে পৌঁছায় তাঁরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ করছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে ৩ জন লিফটম্যান এবং ২ জন নিরাপত্তারক্ষী সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এদের আজ শনিবার (২১ মার্চ) আদলতে তোলা হবে। 

আরজি কর হাসপাতালে  লিফটে আটকে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক শোরগোল হাসপাতাল চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়েরা। ঘটনাস্থলে পৌঁছায় টালা থানার পুলিশ। জানা গিয়েছে মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার সময় লিফট পরিচালনার জন্য কেউ ছিলেন না। কোনও কারণে লিফটে আটকে পড়েন তাঁরা। তীব্র ঝাঁকুনির পর লিফট উপরে না উঠে, নীচের বেসমেন্টে নেমে আসে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে লিফট খুলে তিন জনকে উদ্ধার করা হয়। অরূপ ঘটনাস্থলেই মারা গেলেও তাঁর কনিষ্ঠ পুত্র এবং স্ত্রী সুস্থ রয়েছেন।

যান্ত্রিক গোলযোগের বিষয়টি জোড়ালো হচ্ছে। ফরেন্সিকের পক্ষ থেকে সেই বিষয়টি দেখা হচ্ছে। এদিন সকাল সকাল হাসপাতালে এসে পৌঁছেছে ফরেন্সিকের বিশেষজ্ঞরা। তাঁরা লিফটের আশে পাশের স্থান থেকে নমুনা সংগ্রহ করে। লিফটের চারতলা পর্যন্ত  গিয়ে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। লিফটে যান্ত্রিক গোলযোগ কী ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, লিফট আগে থেকেই খারাপ ছিল। বিষয়টি কারও নজরে আসেনি। ওই সময় লিফটম্যানের থাকার কথা। কিন্তু সে ছিল না। এরপরেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ৩ জন লিফটম্যান এবং ২ জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। 

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও