শহরে অগ্নিকাণ্ড : ঘটনাস্থলে ফরেন্সিক টিম,আটক ম্যানেজার

Share:

নিজস্ব প্রতিনিধি : বড় বাজারের মেছুয়াবাজার এলাকায় হোটেলে আগুন লাগার ঘটনাস্থলে ফরেন্সিক দল। কয়েক জনের একটি দল বুধবার বেলা বাড়তেই হাজির হয়েছেন ঘটনাস্থলে। সেখানে গিয়ে নমুনা সংগ্রেহর পাশাপাশি কী করে বিষয়টি ঘটেছে তাও দেখেন তাঁরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মিলেছে নতুন তথ্য। আগুনের উৎসস্থল জানাতে গিয়ে দমকলের ডিজি রণবীর কুমার বলেছেন, আগুন লেগেছে মূলত ফার্স্ট বা সেকেন্ড ফ্লোরে। সেখানেই রয়েছে একটি পানশালা। সেটিকে পরিধি বাড়ানোর কাজ চলছিল।

ভয়াবহ অগ্নিকাণ্ডের  পরে হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালিকের এখনো কোনো খবর নেই। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার খোঁজ পেতেই ম্যানাজারকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গিয়েছে, সেখানকার রান্নাঘর থেকেই প্রথম আগুন লাগে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা ফ্লোরে। আগুনের ধোঁযায় ঢেকে যায় গোটা চত্বর। বিধ্বংসী আগুনের জন্য ধোঁয়ায় ঢেকে যায় হোটেলটি।রাস্তা অত্যন্ত সঙ্কীর্ণ হওয়ায় বহু মানুষ বের হতে পারেননি। যারফলে  শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে বেশিরভাগ জনের।

সূত্রের খবর, ২০২২ সালে হোটেলের মালিক হোটেলের ফায়ার লাইসেন্স রিনিউ করেছিল। কিন্তু তারপরে এতগুলো বছর কেটে গেলেও সেই লাইসেন্স রিনিউ করা হয়নি। অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও সেটা কাজে লাগেনি। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন লাগার পরেও বিপদ ঘণ্টা বাজেনি।

গোটা ঘটনায় ইতিমধ্যে দমকলের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। মেছুয়া বাজারের হোটেলের মালিক দুই ভাই আকাশ এবং অতুল চাওলা। এই দুজনেরই খোঁজ নেই। ঘটনার পর থেকে তাঁরা পলাতক।

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও