রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠিত হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মীদের(West Bengal State Government Employees) পদোন্নতি(Promotion) সহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি(High Powered Committee) গঠন করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের ওই কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রশাসনের তিন পর্যায় যথাক্রমে সচিবালয়, ডাইরেক্টরেট ও আঞ্চলিক অফিসের কর্মীদের বিষয়গুলি খতিয়ে দেখে ৬ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ওই কমিটিকে। ওই কমিটিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সহ-সভাপতি করা হয়েছে। সদস্য-সচিব হয়েছেন কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের প্রধান সচিব। অর্থ ও পূর্ত দফতরের প্রধান সচিব, পাবলিক সার্ভিস কমিশনের যুগ্মসচিব এবং নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধিরাও কমিটিতে থাকছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনসহ ৩টি কর্মী সংগঠনের একজন করে প্রতিনিধিকেও রাখা হয়েছে কমিটিতে। মুখ্যসচিবের কাছ থেকেও পরামর্শ নেবে কমিটি।

রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে কমিটির জন্য ৭টি বিষয় পর্যালোচনার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সচিবালয় ও অন্যান্য রাজ্যের সচিবালয়ের কর্মীদের মতোই, বাংলার সচিবালয়ের কর্মীদের পদোন্নতির সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনা করবে কমিটি। ডিরেক্টরেট এবং আঞ্চলিক স্তরের সরকারি অফিসের করণিকদের পদোন্নতি সংক্রান্ত বিষয়গুলিও দেখা হবে। সচিবালয়ের Lower Division Assistant বা LDA থেকে সেকশন অফিসার পর্যন্ত কর্মীদের নিয়ে Junior Secretariat Service গঠন করার বিষয়টি দেখবে কমিটি। ১৯৭০ সালের আগের মতো তাঁদের বেতন এবং অন্যান্য বিশেষ সুবিধা প্রদানের বিষয়টিও বিবেচনা করা হবে। প্রশাসনের তিন স্তরেই কর্মীদের প্রশাসনিক প্রশিক্ষণ, বাৎসরিক পারফর্ম্যান্স রিপোর্টের প্রয়োগসহ অন্যান্য বিষয়ও কমিটি খতিয়ে দেখবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পদোন্নতির বিষয়টি।  

রাজ্য সরকারের মোট কর্মীর দেড় শতাংশ কাজ করেন সচিবালয়ে। ডিরেক্টরেটে আছেন সাড়ে ৩ শতাংশ কর্মী। বাকি ৯৫ শতাংশ কর্মী আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে কাজ করেন। এখন তিন স্তরের সরকারি অফিসেই একজন LDA হিসেবে ৬ নম্বর বেতন কাঠামোয় কাজে যোগ দেন পিএসসির নেওয়া একই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে। কিন্তু সচিবালয় ছাড়া অন্য দু’টি স্তরে পদোন্নতির সুযোগ ভীষণ সীমিত। সচিবালয়ের একজন LDA পদোন্নতির মাধ্যমে ১৯ নম্বর বেতন হারে যুগ্মসচিব বা তারও ঊর্ধ্বে অতিরিক্ত সচিবও হতে পারেন। সম্প্রতি সচিবলায়ের সেকশন অফিসার থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৩ শতাধিক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সেখানে ডিরেক্টরেটের একজন LDA সর্বোচ্চ ১২ নম্বর বেতন হারে প্রশাসনিক অফিসার হতে পারেন। যদিও পদ কম থাকায় সেই সুযোগ খুব কম কর্মীই পান। আঞ্চলিক স্তরের অফিসে তো খুব বেশি হলে ১০ নম্বর বেতন হারে হেড ক্লার্ক পর্যন্ত পৌঁছেই চাকরিজীবন শেষ হয়ে যায়।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান