মমতার বিরুদ্ধে এবার আসরে প্রাক্তন সেনা কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে এখন মুখ্যমন্ত্রী বনাম সেনা যুদ্ধ চলছে। বিতর্কের সূত্রপাত মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে। গত সোমবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তৃণমূলের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ খুলে ফেলা হয়। তা নিয়েই শুরু হয় বিতর্ক। মুখ্যমন্ত্রী বলেন, “২০০ সেনা আমাকে দেখে  ছুটে পালাচ্ছিল। আমি বললাম আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আপনারা আমার বন্ধু। বিজেপির কথায় সেনা কাজ করছে। মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে। স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, আমরা সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে! দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলত। পুলিশ আমাদের পার্টির সঙ্গে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত। আমরাই খুলে দিতাম, আমরা অন্য জায়গায় শিফ্‌ট করতে পারতাম।”

তারপর থেকেই শুরু হয়েছে বিরোধ। বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে সেনাবাহিনী পালিয়ে গিয়েছে, এই কথাকে ‘হাস্যাষ্পদ’ আখ্যা দিয়েছেন বহু মানুষ। সর্বোপরি আত্মসম্মানে প্রবল ঘা লেগেছে সেনাবাহিনীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করে এবার ধরনায় বসতে চলেছেন সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা। এই মর্মে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। বলেছেন মেয়ো রোডে ধরনায় বসতে চান প্রাক্তন সেনা আধিকারিকরা। সোমবার ৮ সেপ্টেম্বর ধরনা কর্মসূচির জন্য মামলা দায়ের করার আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ৮ সেপ্টেম্বর হবে শুনানি।

বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে গিয়ে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্তার অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্যে। তাই বাঙালিদের ওপরে অত্যাচারের প্রতিবাদে পথে নেমে ভাষা আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডেও চলছিল তৃণমূলের প্রতিবাদ। তার জন্যই তৈরি হয়েছিল মঞ্চ। সেই মঞ্চই খুলে ফেলে সেনা গত সোমবার। সেনাবাহিনীর যুক্তি, এই কর্মসূচির জন্য ২ দিনের সময়সীমা চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু দুই দিন পেরিয়ে আরও অনেকদিন কেটে গিয়েছে, মেয়ো রোড থেকে মঞ্চ খোলেনি তৃণমূল। তাই তাদেরই বাধ্য হয়ে মাঠে নামতে হয়েছিল।

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর