রাত পোহালেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সোমবার নজরুল মঞ্চে বড় কর্মসূচি তৃণমূলের

আগামী সোমবার ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলের তরফে একটি প্রচার কর্মসূচি ঘোষণা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিষ্ঠা দিবস (Foundation Day)। রাজনৈতিক দল হিসাবে ২৫ বছর পূর্ণ করতে চলেছে রাজ্যের শাসকদল। দলের প্রতিষ্ঠা দিবস রাজ্যের সর্বত্র পালন করা হবে জোড়াফুল শিবিরের তরফে। এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের নেতা কর্মীদের কী বার্তা দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তৃণমূল সূত্রে খবর, আগামী সোমবার ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলের তরফে একটি প্রচার কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির বহুমুখী দিকগুলি দেখানো হবে। সেখানে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত সাংসদ, বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী-সহ দলীয় কর্মীদের উদ্দেশ্য করে ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো। উপস্থিত থাকবেন রাজ্য, জেলা ও ব্লক কমিটির নেতাদের পাশাপাশি দলের মহিলা ও যুব ফ্রন্টের সদস্যরাও।

এই দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘তৃণমূল কংগ্রেসের ২৫ বছর। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, জনমুখী আন্দোলন জড়িয়ে আছে। দেশে এমন নজির নেই। ২০১৬ আগে পর্যন্ত আমরা আঞ্চলিক দল ছিলাম। স্বরাজ দল, বাংলা কংগ্রেস, সমাজবাদী পার্টি সীমিত সাফল্য পেলেও, ধারাবাহিক দাগ কাটতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সংগঠিত করেছেন। প্রাণঘাতী হামলা হয়েছে তাঁর উপর। এর পর নানা গণ আন্দোলন তাঁর সঙ্গে যুক্ত হয়েছে। সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই যার উদাহরণ। কৃষকদের অধিকার রক্ষা, শান্তি ফেরানো অনেক ঘটনা আছে।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের