নির্বাচন কমিশনের নিয়োগ করা অবজার্ভাররা দুর্নীতিগ্রস্ত, তথ্য ফাঁস করল তৃণমূলের সাংসদ–মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের নিযুক্ত চার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।

এই আবহে তালিকা প্রকাশের ঘোষিত সময়সীমার পর ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্যে অর্ধেকের বেশি বুথে বিচারাধীনদের কোনও তালিকাই প্রকাশ করা হয়নি। ফলে ঘোর বিভ্রান্তির মধ্যে পড়েছেন ভোটাররা। এখনও পর্যন্ত নাকি ৩২ লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর বাদের খাতায় রয়েছে প্রায় ১৩ লক্ষ। ৪৫ হাজারের বেশি বুথে কোনও তালিকাই প্রকাশ হয়নি। আর আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং বিজেপি ঘনিষ্ঠ আইপিএসদের রাজ্যের নানা জায়গায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‌আমরা সবাই পুরনো সেই প্রবাদটি শুনেছি, চোর ধরতে চোরকে কাজে লাগানো। কিন্তু ভ্যানিশ কুমারের অধীনে নির্বাচন কমিশন যা করছে তা হল—নির্দোষদের হয়রানি করতে চোরকে কাজে লাগানো। আমরা আগেই ফাঁস করেছি কীভাবে বিহারের একজন শীর্ষস্থানীয় বিজেপি নেত্রীর স্বামীকে মালদায় পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছিল।’‌

 

এদিকে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। এই আবহে বাংলার জন্য নির্বাচন কমিশন আরও যে চারজন সাধারণ অবজার্ভার বেছে নিয়েছে তাঁরাও দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তৃণমূলের। সাংসদ সায়নী ঘোষের অভিযোগ, ‘‌ধীরাজ কুমার, গাজোলের সাধারণ অবজারভার—মহারাষ্ট্রের স্বাস্থ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় ৮,০০০ কোটি টাকার বিশাল অ্যাম্বুলেন্স টেন্ডার কেলেঙ্কারিতে অভিযুক্ত। অজয় কাটেসারিয়া, বনগাঁ দক্ষিণের সাধারণ অবজারভার— সাতনার কালেক্টর থাকাকালীন ৪০ একরের বেশি সরকারি জমি বেআইনিভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত। রেওয়া কমিশনারের রিপোর্টে দোষী সাব্যস্ত এবং তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে।’‌ আরও আছে তালিকায়।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত, জমি কেলেঙ্কারিতে যুক্ত, যৌতুক মামলায় অভিযুক্ত এবং বিজেপির সক্রিয় অনুগামীদের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমার প্রত্যেকদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ে চলেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে তথ্য তুলে ধরে বলেন, ‘‌গণ্ডম চন্দ্রুডু, বালিগঞ্জের সাধারণ অবজার্ভার—অন্ধ্রপ্রদেশে আদিবাসী কল্যাণ দফতরের ডিরেক্টর হিসেবে কার্যকালে তাঁর বিরুদ্ধে যৌতুক হয়রানির মামলা হয়েছে। আর অরিন্দম ডাকুয়া, মধ্যমগ্রামের সাধারণ অবজার্ভার—ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন, যা স্পষ্টতই একটি রাজনৈতিক নিয়োগ। এই মানুষগুলির উপরই নির্বাচন কমিশন বাংলায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে।’‌

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে স্থগিত ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী