Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬ তারিখ থেকেই বাসের আকাল হবে বাংলাজুড়ে

পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামী ৬ জুলাই থেকেই রাজ্যজুড়ে বাস উধাও হতে চলেছে রাস্তা থেকে। ১১ তারিখের আগে পরিষবা স্বাভাবিক হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। সেই নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রায় ৫০ হাজার সরকারি ও বেসরকারি বাস(Bus) রাস্তা থেকে তুলতে চলেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana), কলকাতা(Kolkata) ও হাওড়া(Howrah) – এই ৩ জেলা থেকে ২০ হাজার বাস তোলা হবে বলে জানা গিয়েছে। বাকি বাস নেওয়া হবে অনান্য জেলা থেকে। নিত্যদিন কর্মস্থলে যাওয়ার জন্য যারা বাসের ওপর নির্ভরশীল তাঁরা এই পঞ্চায়েত নির্বাচনের জন্য বড়সড় সমস্যায় পড়তে চলেছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ৬ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত এই সমস্যা চলবে। ভোটের দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও খোলা থাকবে প্রায় সব বেসরকারি অফিস। কিন্তু ভোগান্তি থাকবে প্রায় ৫দিনের।

আরও পড়ুন কেন্দ্রীয় সুবিধা পাইয়ে দিতে বাংলার OBC-দের EWS’র সংরক্ষণ দিচ্ছে রাজ্য

রাজ্য নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই ভোটের জন্য বাস চিহ্নিতকরণ ও তাতে নোটিস সাঁটানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কমিশনের হয়ে এই কাজ করছে পুলিশই। তাতেই দেখা যাচ্ছে ৬ তারিখ থেকেই প্রায় সব বেসরকারি বাসকেই রিপোর্ট করার কথা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেদিন সকাল থেকেই কলকাতা সহ রাজ্যজুড়ে বেসরকারি বাস কার্যত উধাও হতে চলেছে রাস্তা থেকে। আর এর জন্য কলকাতা ও শহরতলির বাসিন্দাদের পাশাপাশি জেলার বাসিন্দারাও বড়সড় সমস্যার মধ্যে পড়তে চলেছেন। একই সঙ্গে জানা গিয়েছে, বাসের পাশাপাশি তোলা হবে চার চাকার ছোট গাড়িও। যদিও বাস মালিক ও বাসকর্মীদের মধ্যে ক্ষোভ থাকছে ভোটের ডিউটিতে যাওয়ার জন্য কমিশনের তরফ থেকে দেওয়া মজুরি নিয়ে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের