কলকাতায়  আকাশছোঁয়া রসুনের  দাম, চিন্তায় আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে বাড়ছে রসুনের দাম। আর তাতেই কপালের ভাঁজ পড়ছে মধ্যবিত্তদের । তবে এটি প্রথম নয়। এরআগেও বাজারে কখনও পিঁয়াজ আবার কখন টমেটোর দাম আকাশ ছোঁয়া হয়েছে। এবার এই তালিকায় নাম এল রসুনের ।

লাগাতার এই মূল্যবৃদ্ধির জেরে পকেটে টান পড়ছে আমজনতার। শুধু কলকাতায় নয়, দেশের অধিকাংশ শহরেই রসুনের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, বর্তমানে উত্তরপ্রদেশে রসুনের দাম ৫০০ থেকে ৫৫০ টাকা করে প্রতি কেজি। শুধু উত্তরপ্রদেশ নয় দেশের বিভিন্ন রাজ্যে এখন রসুনের দাম ৪০০ টাকার বেশি। একই চিত্র দেখা গিয়েছে কলকাতায়। একটু ভালমানের রসুনের দাম এখন প্রতি কেজিতে ৩৫০ থেকে ৪০০ টাকা। গত ৪০–৪৫ বছরে এমন আকাশছোঁয়া দাম দেখেননি বিক্রেতারাও।

তবে কেন এই দাম বাড়ছে ? তা নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়ে ব্যবসায়ীরা জানিয়েছে, শীতকালে বৃষ্টির জেরে ফসলে অনেক ক্ষতি হয়েছে। রসুন মূলত উৎপাদন হয় মহারাষ্ট্রে। সেখানে এবছর জানুয়ারি মাসে লাগাতার বৃষ্টির জেরে রসুনের বীজ বপন করতে দেরি হয়। সেই কারণেই রসুনের দাম এখন আকাশ ছোঁয়া। তবে আগামী সপ্তাহে রসুনের দাম কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এরফলে চিন্তায় পড়েছে আমজনতা।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর