গার্ডেনরিচে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম ২২ জনকে দেখতে রাতেই এসএসকেএম’এ ফিরহাদ

২২ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম হয়েছেন এক শিশু-সহ ২২ জন। বৃহস্পতিবার বিকেলের সেই ঘটনায় জখমরা বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। ২২ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গার্ডেনরিচের বিচালিঘাট রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বাড়িতে রান্না করার সময় এই বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন এক শিশু-সহ ২২ জন। দুর্ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় মানুষজন জখমদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে। তাদের মধ্যে একজনের দেহের ৪৮% পুড়ে গিয়েছে, বাকি ৩ জনের ৩৫ -৪০% পুড়ে গিয়েছে। অন্যদিকে কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্তে শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে ফরেনসিক দলের।

বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতালে জখমদের দেখতে যান মেয়র ফিরহাদ হাকিম। এসএসকেএম এর ট্রমা কেয়ার ইউনিটে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘একটি ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে অঘটন ঘটেছে। ২২ জন আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা খুব খারাপ। কিন্তু পেটে কোনও জখম নেই।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?