ভিড়ে বিজেপিকে টেক্কা বামেদের, মঙ্গলবারের ধর্মতলা লালে লাল

বিজেপির নবান্ন অভিযানের ভিড়কে ছাপিয়ে গেল সুদীপ্ত, মইদুল, আনিসের মৃত্যুর বিচারের দাবিতে ডাকা বাম ছাত্র যুবদের এদিনের সভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহে মহানগর কলকাতা দেখেছিল বিজেপির নবান্ন অভিযান। এক সপ্তাহের মাথায় মঙ্গলবার কলকাতা সাক্ষী থাকল আরও এক বড় রাজনৈতিক সভার। কার্যত বিজেপির নবান্ন অভিযানের ভিড়কে ছাপিয়ে গেল সুদীপ্ত, মইদুল, আনিসের মৃত্যুর বিচারের দাবিতে ডাকা বাম ছাত্র যুবদের এদিনের সভা। মঙ্গলবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই ধর্মতলায় ‘ইনসাফ সভা’র ডাক দিয়েছিল। সেখানে যেমন আনিস খান, সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর বিচার চেয়ে সরব হয়েছেন ছাত্র যুব নেতারা। তেমনই বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বাম নেতৃত্ব। একইসঙ্গে বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়েও সুর চড়িয়েছেন বাম নেতারা।

মঙ্গলবার সকালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাম ছাত্র যুবরা এসে প্রথমে নামেন শিয়ালদা ও হাওড়া স্টেশনে। এর পর সেখান থেকে একে একে মিছিল করে বেরোতে থাকে ছাত্র যুবরা। আনিস খান, সুদীপ্ত গুপ্তর কাট আউট, মুখোশে হাঁটল বাম ছাত্র যুবরা। উপচে পড়া ভিড়ের সাক্ষী থাকল শহর। এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং এসএফআই-এর রাজ্য সভাপতি প্রতীকুর রহমান, এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা-সহ বহু বাম নেতা নেত্রী। উপস্থিত ছিলেন নিহত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খানও।

মঙ্গলবার সভা থেকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তৃণমূলকে নিশানা করেন। রাজ্য সরকারকে আক্রমণ করার পাশাপাশি নিহত ছাত্র আনিস, সুদীপ্তদের মৃত্যুর বিচারের দাবিতে সরব হন। প্রসঙ্গত মঙ্গলবার সভা শুরুর আগে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় দুপুরে সূর্যের তেজের সঙ্গে সভার মেজাজের তুলনা করেছিলেন। বাস্তবিক সেইরকমই সভার সাক্ষী থাকল মহানগর।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি