এক ধাক্কায় ৪ হাজার টাকা সস্তা রুপো, শহরে কত কমল সোনার দাম?

ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সোনা-রুপোর দাম ওঠানামা করছে। আজ, মঙ্গলবার ভারতীয় বুলিয়ন বাজারে আবারও কমেছে সোনা ও রুপোর দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সোনা-রুপোর দাম ওঠানামা করছে। আজ, মঙ্গলবার ভারতীয় বুলিয়ন বাজারে আবারও কমেছে সোনা ও রুপোর দাম। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com অনুসারে, আজ ৯৯৯ বিশুদ্ধতার ২৪-ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম কমে হয়েছে ১,৪৭,৪৮৯ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ২,৩১,০০০ টাকায় পৌঁছেছে। আর ২২-ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম কমে হয়েছে ১,৩৫,০০০ টাকা। ৯৯৫ বিশুদ্ধতার ২৩ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১,৪৬,৮৯৮ টাকা। উল্লেখ্য যে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) কর্তৃক প্রকাশিত মূল্য সারাদেশে বৈধ হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষিত ছুটির দিন ব্যতীত, শনি ও রবিবারে দর প্রকাশ করা হয় না। এক ঝলকে দেখে নিন, সোনা-রুপোর দাম কত ছিল এবং কত হয়েছে, কত টাকা কমেছে?

সোনা (প্রতি ১০ গ্রাম) ৯৯৯ (২৪ ক্যারেট) ১, ৪৮, ৮৯৯ টাকা ছিল, ১, ৪৭, ৪৮৯ টাকা হয়েছে, অর্থাৎ ১৪১০ টাকা সস্তা হয়েছে। সোনা (প্রতি ১০ গ্রাম) ৯৯৫ (২৩ ক্যারেট) ১, ৪৮, ৩০৩ টাকা ছিল, কমে ১, ৪৬, ৮৯৮ টাকা হয়েছে। অর্থাৎ ১৪০৫ টাকা সস্তা হয়েছে। সোনা (প্রতি ১০ গ্রাম) ৯১৬ (২২ ক্যারেট) ১, ৩৬, ৩৯১ টাকা ছিল, কমে ১, ৩৫, ১০০ টাকা হয়েছে। অর্থাৎ ১২৯১ সস্তা হয়েছে। সোনা (প্রতি ১০ গ্রাম) ৭৫০ (১৮ ক্যারেট) ১, ১১, ৬৭৪ টাকা ছিল, কমে ১, ১০, ৬১৭ টাকা হয়েছে। অর্থাৎ ১০৫৭ টাকা সস্তা হয়েছে। সোনা (প্রতি ১০ গ্রাম) ৫৮৫ (১৪ ক্যারেট) ৮৭, ১০৬ টাকা ছিল, কমে ৮৬, ২৮১ টাকা হয়েছে অর্থাৎ ৮২৫ টাকা সস্তা হয়েছে। রুপো (প্রতি ১ কেজি) ২, ৩৪, ০৪৩ টাকা ছিল, কমে হয়েছে ২, ৩১, ৪৩৫ টাকা অর্থাৎ ৩ হাজার টাকা কমেছে। ২৪ ক্যারেট সোনার সকালের দর ছিল ১, ৪৭, ৮৯১ টাকা আর সান্ধ্যকালীন দর হয়েছে ১, ৪৮, ৮৯৯ টাকা।

২২ ক্যারেট সোনার সকালের দর ছিল ১, ৩৫, ৪৬৮ টাকা আর সান্ধ্যকালীন দর ছিল ১, ৩৬, ৩৯১ টাকা। তবে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ১, ৩৮, ০৯০ টাকা হয়েছে এবং ২৪ ক্যারেট সোনার দাম ১, ৫০, ৬৫০ টাকা হয়েছে। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ১, ৫০, ৮০০ টাকা হয়েছে, ২২ ক্যারেট সোনার দাম ১, ৩৮, ২৪০ টাকা হয়েছে। মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম ১, ৫০, ৬৫০ টাকা হয়েছে আর ২২ ক্যারেট সোনার দাম ১, ৩৮, ০৯০ টাকা হয়েছে।ibjarates.com-এ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রকাশিত সোনা ও রুপোর দামের সঙ্গে জিএসটি যোগ করা হয় না এবং গহনা কেনার সময় তৈরির খরচ আলাদাভাবে পরিশোধ করতে হয়।

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?