দমদম মেট্রো স্টেশনে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার, গ্রেফতার ১

প্রায় ১০ লাখ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি এই পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাতালপথে সোনা উদ্ধার। প্রায় ১০ লাখ টাকা মূল্যের সোনার গহনা উদ্ধার হল দমদম মেট্রো স্টেশন থেকে। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি এই পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে স্টেশন চত্বরে ঘুরতে দেখা যায়। ওই ব্যক্তি যখন স্টেশনে ঢোকেন তখন মেট্রো স্টেশনে লাগেজ স্ক্যানারে ব্যাগ পরীক্ষা করতে চক্ষু চড়ক গাছ হয়ে যায় আরপিএফ এর আধিকারিকদের। ওই ব্যক্তির ব্যাগের মধ্যে দেখা যায় বহু সোনার গহনা। ব্যাগ খুলে তদন্তকারীরা বের করেন প্রায় ১০ লাখ টাকা মূল্যের সোনার গহনা। বাজেয়াপ্ত করা সোনার মধ্যে রয়েছে ২০টি চেন এবং দু’টি আংটি। যার ওজন প্রায় ১১৫ গ্রাম। তদন্তকারীরা জানান, যার বাজার মূল্য অন্তত ১০ লাখ টাকা। সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে আটক করেছেন আরপিএফ আধিকারিকরা।

অভিযুক্ত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি কোথা থেকে ওই ব্যক্তি সোনা আনছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আরপিএফ এর তদন্তকারী তা জানতে জিজ্ঞাসাবাদ করেন ওই ব্যক্তিকে। কিন্তু তদন্তকারীদের কোনও প্রশ্নের জবাব দিতে পারেননি ওই ব্যক্তি। এমনকি সোনা নিয়ে কোনও নথিও দেখাতে পারেননি তিনি। এরপরই আরপিএফ সিঁথি থানায় খবর দেয়। খবর পেয়ে সিঁথি থানার পুলিশ এসে ৪৩ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল