হাওড়া স্টেশন থেকে উদ্ধার ২ কোটি টাকার বেশি সোনা

বিপুল পরিমাণ সোনা উদ্ধার হল হাওড়া স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে। প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল পরিমাণ সোনা উদ্ধার হল হাওড়া স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে। প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে। রবিবার হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তির কাছ থেকে ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে এক ব্যক্তিকে আটক করে কর্তব্যরত আরপিএফ কর্মীরা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা উদ্ধার করে আরপিএফ। যার বাজার মূল্য ২ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম ললিত কুমার। এত বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করার পর রেল পুলিশের আধিকারিকরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এত পরিমাণ সোনা কেন সে নিয়ে আসছিল, কোথায় নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি। এমনকি তার কাছে কোনও বৈধ কাগজপত্রও ছিল না বলে পুলিশ জানিয়েছে। জেরায় সন্তোষজনক উত্তর না দিতে পারায় ললিত কুমারকে গ্রেফতার করে হাওড়া আরপিএফের আধিকারিকরা। ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

একইসঙ্গে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সে কোথা থেকে বিপুল পরিমাণ সোনা আনছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কাকে দেওয়ার জন্য এই সোনা নিয়ে যাচ্ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে কোনও সোনা পাচারকারী চক্রের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা