রামনবমীতে কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি

রাম নবমীর দিন অশান্তি এড়াতে ভরপুর নিরাপত্তা জারি করছে পুলিশ। এদিকে রাম নবমীর দিনে কলকাতায় যান চলাচলেও টানা হচ্ছে আংশিক বিধিনিষেধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার (৬ এপ্রিল) রামনবমী। রামনবমী নিয়ে উত্তেজিত গোটা রাজ্য। পাশাপাশি রাম নবমীকে ঘিরে শুরু গিয়েছে রাজনৈতিক কোন্দলও। অনুমান, সেদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক শোভাযাত্রা আয়োজন হবে, কলকাতাতেও একাধিক শোভাযাত্রার আয়োজন হবে। সেটাই লক্ষ্য এখন দুষ্কৃতীদের। রাম নবমীর দিন কলকাতায় যাতে কোনরকম অশান্তির সৃষ্টি না হয়, সেই কারণে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। কারণ রামনবমীতে অশান্তির অনেক অতীত আছে। অভিযানে নেমে, একাধিক বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রাম নবমীর দিন অশান্তি এড়াতে ভরপুর নিরাপত্তা জারি করছে পুলিশ। এদিকে রাম নবমীর দিনে কলকাতায় যান চলাচলেও টানা হচ্ছে আংশিক বিধিনিষেধ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় রবিবার বেলা ১২ টা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি (কয়েকটি বাদে) চলাচল করতে পারবে না। তবে শুধুমাত্র পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকছে। কিন্তু এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, আনাজ, ফল, দুধ, মাছ এবং ওষুধ বহনকারী গাড়ির উপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না। যদি ডিউটিরত ট্র্যাফিক পুলিশ যদি প্রয়োজন মনে করেন, তাহলে শোভাযাত্রার রুটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রয়োজনে গাড়ি ঘুরিয়েও দিতে পারেন।’

এদিকে আবহাওয়া সূত্রের খবর, রবিবার রামনবমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝরঝরিয়ে বৃষ্টি নামতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের আবহাওয়া শুষ্ক থাকবে।

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার পুলিশ কনস্টেবল

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা