চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশংসা রাজ্যপালের

বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো ভরা মঞ্চে রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রশংসা করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো ভরা মঞ্চে রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রশংসা করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তা ও কবিসত্তার প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ভাষণ দেওয়ার সময় বাংলার সাংবিধানিক প্রধানের কথায় উঠে আসছিল বিনয়ের সুর। তিনি বলেন, ‘মঞ্চের চারপাশে তারকার মেলা, আমি একা তারকা নই।’ রাজ্যের প্রশংসা করে সিভি আনন্দ বোস বলেন, ‘কান থেকে বার্লিন, প্যারিস থেকে টরেন্টো, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র উৎসব হয়। কিন্তু বাংলার চলচ্চিত্র উৎসব সবার থেকে পৃথক। আমরা প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার।’ এদিন বাংলার সঙ্গে নিজেকে একাত্ম করে প্রকাশ করেন নতুন রাজ্যপাল। তিনি যে রাজভবনে তাঁর পূর্বসূরী জগদীপ ধনকড়ের পথে হাঁটছেন না তা আগেই বোঝা গিয়েছিল। এর আগেও তিনি বাংলার প্রশংসা করেছিলেন। বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে তিনি মন্তব্য করেন, ‘ভারতকে পথ দেখাবে বাংলা’, গত ডিসেম্বর মাসে কলকাতা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের (Nil Ratan Sarkar Medical College and Hospital) ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রানী মুখোপাধ্যায়, অরিজিৎ সিং, শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা চঞ্চল আশরাফ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা