মাঝরাতেই বসবে বিধানসভা! যুক্তি দিয়ে বোঝালেন ‘অনড়’ ধনখড়

টাইপিং ভুল, যার জেরে তিলকে তাল করে বসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীর ফোনেও নিজের অবস্থান থেকে 'অনড়' রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: টাইপিং ভুল, যার জেরে তিলকে তাল করে বসেছেন রাজ্যপাল(Governor) জগদীপ ধনখড়(Jagdeep dhankar)। মুখ্যমন্ত্রীর ফোনেও নিজের অবস্থান থেকে ‘অনড়’ রাজ্যপাল(Governor)। ঘটনার সূত্রপাত কিছুদিন আগেই, রাজ্য মন্ত্রিসভার সুপারিশে বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিন ধার্য করা হয় ৭ মার্চ দুপুর ২ টোতে। কিন্তু ভুলবশত সেই প্রস্তাবে দুপুর ২ টার জায়গায় লেখা হয় রাত ২ টায়! আর সেই প্রস্তাবই পাঠানো হয় রাজভবনে। যা সই করে টুইটে জানান রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep dhankar)। ‘ভুল’ প্রস্তাব গিয়েছে এটা জানার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন রাজ্যপালকে(Governor)। পরিষদীয় দফতরের তরফে ক্ষমা চেয়ে বিষয়টির জন্য ক্ষমা চাওয়া হয়। কিন্তু তাতেও ‘অনড়’ রাজ্যপাল(Governor)।

শনিবার তিনি ফের টুইট করে জানিয়েছেন, মন্ত্রিসভার সুপারিশ মতোই আগামী ৭ মার্চ মাঝরাতে অর্থাৎ রাত ২ টাতে বসবে অধিবেশন। পুরানো সুপারিশই বজায় থাকবে। যদি মন্ত্রিসভা নতুন করে না সুপারিশ করে তাহলে ওইদিন, ওইসময় থেকেই বসবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। টুইটে সবটাই জানানো হয়েছে রাজভবনের তরফে। মুখ্যসচিব কিংবা মুখ্যমন্ত্রীর মুখের কথায় নয় সংবিধান মেনেই রাজভবন নির্দেশ দেবে কখন ও কবে বসবে বিধানসভা। অবশ্যই সুপারিশ থাকবে মন্ত্রিসভার। অর্থাৎ বাজেট অধিবেশন নিয়ে ফের একবার জটিলতার সৃষ্টি হল বলাই যায়।

মন্ত্রিসভার সুপারিশেই রাজ্যপাল(Governor) গত ১২ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন স্থগিত রেখেছেন। তাহলে বলাই যায় ফের মন্ত্রিসভাকে নতুন সময় সুপারিশ করে পাঠাতে হবে তবেই রাজ্যপাল বসাবেন অধিবেশন।

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা