কলকাতা পুরভোটে চাই কেন্দ্রীয় বাহিনী, ‘বায়না’ রাজ্যপালের

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাই। বিজেপির সুরেই সুর মিলিয়ে একই বায়নায় নাছোড়বান্দা রাজ্যপাল জগদীপ ধনকড়

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাই। বিজেপির সুরেই সুর মিলিয়ে একই বায়নায় নাছোড়বান্দা রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই ইস্যুতে ফের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করলেন রাজ্যপাল। আগামিকাল অর্থাৎ ৭ ডিসেম্বর রাজভবনে অবিলম্বে দেখা করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মূলত, কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে তথ্য দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে দেখা করতে বলেছেন। টুইট করে সোমবার এই কথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

টুইটে তিনি লিখেছেন, ‘কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতি এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস আগামিকাল মঙ্গলবার রাজভবনে এসে রিপোর্ট জমা দেবেন। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ কথা কমিশনকে আগেই বলেছিলেন মনে করিয়ে দিয়েছিলাম।’ কলকাতা পুরভোট নিয়ে বারবার কেন্দ্রীয় বাহিনীর বায়না নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। কলকাতা হাইকোর্টে কলকে না পেয়ে দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের, কিন্তু পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আস মেটেনি বিজেপির। তাই রাজ্যপালকে ঢাল করে ক্রমাগত চাপ দিতে চাইছে গেরুয়া শিবির। আর তাতেই বিজেপির হয়ে আসরে নেমেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, মত ওয়াকিবহল মহলের।

এর আগে পুরভোটের প্রস্তুতি জানতে দু’বার সৌরভ দাসকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। যার মধ্যে একবার রাজভবনে গিয়েছিলেন সৌরভ দাস। রাজ্যপালের এহেন আচরণের জন্য পাল্টা তোপ দেগেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ‘রাজ্যপাল মহাশয়কে অনুরোধ করব উনি যেন বিজেপির কথা না শোনেন। রাজভবনের নিজস্ব একটা গরিমা আছে সেটা ভুলে গেলে চলবে না। এরাজ্যে পরিস্থিতি আইন-শাসন খুবই ভালো, তাই আলাদা করে কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই। আমি রাজ্যপালকে বলব উনি দৃষ্টিটা ঘোরান, নাগাল্যান্ড ও ত্রিপুরা পুরভোটের বিষয়ে কিছু টুইট করুন।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের