মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশকারীর তদন্ত এগোবে ‘গেট প্যাটার্ন’ পদ্ধতিতে

ধৃতের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে আরও এক ভিন রাজ্যের। রাজস্থানের একটি অপরাধের সঙ্গে যুক্ত ছিল হাফিজুল। ধৃত হাফিজুলের ফের জেল হেফাজত। 

Share:

নিজস্ব প্রতিনিধি:  মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশ করেছিল হাফিজুল। সেই মামলার তদন্ত করছে লালবাজার সিট। তদন্তে আগেও উঠে এসেছে ভিন রাজ্য ও বাংলাদেশ যোগ। এবার তদন্ত এগোবে গেট প্যাটার্ন পদ্ধতিতে। ধৃত হাফিজুলের ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে পাওয়া হাফিজুলের চলাফেরা দেখেই হবে তদন্ত। গতিবিধি লক্ষ্য করে বোঝার চেষ্টা করা হবে ঠিক কী উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাফিজুল। তদন্তকারী আধিকারিকদের দাবি, ধৃতের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে আরও এক ভিন রাজ্যের। রাজস্থানের একটি অপরাধের সঙ্গে যুক্ত ছিল হাফিজুল। 

উল্লেখ্য, এর আগে তদন্তকারী আধিকারিকদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন অঞ্চলে ৭-৮ বার ঢুকেছিল ধৃত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা জুড়ে হাফিজুল বারবার চালাত রেইকি। মুখ্যমন্ত্রীর বাড়ির একাধিক ছবি তুলে তা পাঠানো হত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ধৃতের যোগ ছিল পাশের রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে। এমনকি যোগ ছিল বাংলাদেশের সঙ্গেও। গত বছর দুর্গাপুজোর বিসর্জনের সময় নৌকায় করে নদী পেরিয়ে বাংলাদেশেও গিয়েছিল হাফিজুল। ধৃতের সঙ্গে জড়িত ২০-২১ জনের চক্র। 

জানা গিয়েছিল, হাফিজুল মুখ্যমন্ত্রীর বাড়ি ও সংলগ্ন এলাকার তথ্য সংগ্রহ করত স্থানীয় শিশুদের কাজে লাগিয়ে। এই তথ্য সংগ্রহ করতে গিয়ে শিশুদের ‘হাত’ করেছিল চকলেট ও কোল্ড ড্রিংস দিয়ে। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল এই ছবি। ধৃত সমস্ত কিছুই স্বীকার করেছে বলে দাবি করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ১ টি মোবাইল। ওই মোবাইলে ১১ টি সিমকার্ড ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন সিমকার্ড বদলে চলত বিভিন্ন জায়গায় যোগাযোগ। আজ, সোমবার জানা গেল সিসিটিভিতে ধরা পড়া  ধৃতের হাঁটাচলা পর্যবেক্ষণ করেই এগোবে তদন্ত। উল্লেখ্য, ধৃতের ফের জেল হেফাজত হয়েছে ১ অগাস্ট পর্যন্ত। 

 এর আগেও নবান্নে ঢোকার চেষ্টা করেছিল ধৃত। মুখ্যমন্ত্রীর বাড়িতে গত ২ জুলাই, শনিবার রাতে লুকিয়ে প্রবেশ করেছিল ধৃত যুবক, তার জামার ভেতরে লুকানো ছিল লোহার রড। ধৃত হাফিজুল মোল্লার (৩২) বাড়ি বসিরহাটের হাসনাবাদ থানার আষাড়িয়া নারায়ণপুর গ্রামে। 

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন