কলকাতার একাধিক রাস্তায় হনুমান জয়ন্তীর মিছিল, যে রাস্তাগুলিতে হতে পারে যানজট

কোন কোন রাস্তায় যানজট হতে পারে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে তার তালিকা প্রকাশ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতার একাধিক রাস্তায় মিছিল বেরোবে। মিছিলের কারণে যানজট তৈরি হতে পারে। এদিন কোন কোন রাস্তায় যানজট হতে পারে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে তার তালিকা প্রকাশ করা হয়েছে। একনজরে সেই তালিকা দেখে নিন।

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল বেরোতে পারে বিবেকানন্দ রোড, বিধান সরণি, কলেজ স্ট্রিটে। দুপুর ২টোয় মিছিল যাবে শিয়ালদা ফ্লাইওভার-এজেসি বোস রোড-মৌলালি-এসএন ব্যানার্জি রোড। বিকেল ৪টেয় মিছিল হবে কলেজ স্ট্রিটে। ৪টে নাগাদ আবার হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা যাবে নিমতলা ঘাট স্ট্রিট, মহর্ষি দেবেন্দ্র রোড, জোড়াবাগান স্ট্রিট, যদুলাল মল্লিক রোড, কলাকার স্ট্রিট, কটন স্ট্রিট, নলিনী শেঠ রোড, শ্রী হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, লোয়ার চিৎপুর রোড, রবীন্দ্র সরণী, নিমতলা ঘাট স্ট্রিট। এই একই সময়ে হনুমান জয়ন্তীর মিছিল মুদিয়ালি বাজার-মুদিয়ালি পঞ্চাননতলা-মুদিয়ালি হরিসভা-মুদিয়ালি স্কুল-পিপি রোড এবং মুদিয়ালি রোড হয়ে হনুমান মন্দিরে যাবে।

বিকেল ৪টেয় হনুমান জয়ন্তীর মিছিল যাবে জিআর রোড, নিমক মহল রোড, সিজিআর রোড হয়ে দুমায়ুন অ্যাভিনিউতে। বিকেল ৫টায় মিছিল যাবে রজব আলি শাহ রোড-শিবপ্রসাদ রোড-ক্যানাল রোড-পার্সোনেজ রোড-খালাসিটোলা রোড-মুন্সি প্রেমচাঁদ সরণি স্ট্রিট-জর্জ’স গেট রোড-বেকারি রোড-লিওনার্ড রোড-হেস্টিংস চ্যাপেল রোড-ক্লাইড রোড-কমিশনারেট রোড-রজব আলি শাহ রোড-ক্যানাল রোড হয়ে দইঘাট।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6