Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকাপে রসনা মেটাতে কাতারে পাড়ি দিল হরিণঘাটার মাংস

বৃহস্পতিবার কাতারের উদ্দেশ্যে পাড়ি দিল হরিণঘাটার মাংস। আনুষ্ঠানিকভাবে এদিন সেই যাত্রার সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপে ফুটবল-প্রেমীদের রসনা মেটাতে বাংলার হরিণঘাটার মাংস রফতানি করা হবে বলে আগেই জানান হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার কাতারের উদ্দেশ্যে পাড়ি দিল হরিণঘাটার মাংস। আনুষ্ঠানিকভাবে এদিন সেই যাত্রার সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হচ্ছে কাতারে। চলতি নভেম্বর মাসে শুরু হতে চলেছে বিশ্বকাপের ম্যাচ। ফুটবলের মহা উৎসবের সেই আসরে দর্শকদের রসনা মেটাতে বৃহস্পতিবার বাংলা থেকে ভেড়া ও ছাগলের মাংস রওনা দিল কাতারের উদ্দেশ্যে। প্রাণিসম্পদ বিকাশ দফতরের আওতায় থাকা ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড হরিণঘাটার মাংস কাতারে রফতানি করছে। ইতিমধ্যে বৈদেশিক বাণিজ্যের জন্য এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটি-র (APEDA) ছাড়পত্র পেয়েছে এই সংস্থা।

প্রসঙ্গত কাতার-সহ মধ্যপ্রাচ্যে রেড মিটের প্রবল চাহিদা রয়েছে। সূত্রের খবর, কাতার বিশ্বকাপে মাংস সরবরাহ করার জন্য রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দফতর ৭ টন মাটনের বরাত পেয়েছে। সেই মাংস বিক্রি করে বাংলায় প্রায় ১ কোটি বিদেশি মুদ্রা আসবে। শুধু বিশ্বকাপের আসরে নয়, হরিণঘাটার মাংস মধ্যপ্রাচ্যের একাধিক দেশেও সরবরাহ করা হবে। সেব্যাপারেও কথাবার্তা এগোচ্ছে। সব রকমের স্বাস্থ্যবিধি মেনে দেশের সীমানা পেরিয়ে বিদেশের বাজারে সেই মাংস পৌঁছে যাবে। রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রের খবর, হংকং, সিঙ্গাপুর, কুয়েত, ওমান, মালদ্বীপ, সিঙ্গাপুর, সৌদি আরব, বাহারিনে বাংলা থেকে মাংস রফতানি করা হতে পারে আগামীতে। ইতিমধ্যে সেব্যাপারে জোর উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৩টি জেলায় ২০টি ফার্মার প্রডিউসার কোম্পানি এবং ২২টি জেলার ২০০টি ব্লকে বিভিন্ন সঙ্ঘের মাধ্যমে নিগম যুক্ত হতে চলেছে।

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘তিনি যা বলেছিলেন তা-ই সত্যি হচ্ছে…’, ভাইরাল অমিত শাহের পুরনো ভিডিও

২২ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র