ফাঁসির সাজাপ্রাপ্ত লস্কর জঙ্গিকে ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ হাইকোর্টের

ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী লস্কর জঙ্গি শেখ আবদুল নইমকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ গ্রহনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী লস্কর জঙ্গি শেখ আবদুল নইমকে শুনানিতে অংশ গ্রহনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে সশরীরে নয়, জেলে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে শুনানিতে অংশ গ্রহণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ  জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা-র সদস্য শেখ নইমের সওয়াল করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার লস্কর-ই-তইবার জঙ্গি সদস্য শেখ আবদুল নইমের মামলার শুনানি হবে। মঙ্গলবার শুনানিতে অংশ নেওয়ার জন্য উপস্থিত ছিলেন নইম। তিনি প্রয়োজনীয় নথিপত্র বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে জমা দেন। এরপর জেল থেকে তাঁকে পরবর্তী শুনানি গুলিতে অংশ নেওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও বিশেষজ্ঞ মহলের ধারণা, সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারন এর আগে অন্তত তিন বার পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নইম। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৭ সালে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে লস্কর জঙ্গি নইম। সে আদতে মহারাষ্ট্রের বাসিন্দা। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল সে। লস্কর ই তইবার এই সদস্যের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। তদন্তকারীরা জানতে পারেন, ভারতের অভ্যন্তরে বড়সড় নাশকতার ছক কষেছিল ধৃতরা। নইমের সঙ্গে কাশ্মীরের এক ব্যক্তি এবং মুজফ্ফর আহমেদ নামে পাকিস্তানি নাগরিককেও গ্রেফতার করে বিএসএফ। বনগাঁর অতিরিক্ত জেলা বিচারকের আদালতে তোলা হলে বিচারক নইমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। তাকে তিহাড় জেলে রাখা হয়েছিল।সম্প্রতি তাকে তিহাড় জেল থেকে কলকাতায় আনা হয়। তার মৃত্যুদণ্ডের সাজা রদ করার আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানায় এই লস্কর জঙ্গি। মঙ্গলবার আদালত জানায় ফাঁসির সাজাপ্রাপ্ত ওই আসামী জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের