‘এখন বার বার আসছে, ভোট মিটলে আর দেখা মিলবে না’, মোদিকে কটাক্ষ অভিষেকের

কলকাতার বুকে মোদির নির্বাচনী সফর নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ হেনেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায়(Kolkata) পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন সন্ধ্যায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের(Kolkata Uttar Constituency) বিজেপি প্রার্থী(BJP Candidate) তাপস রায়ের(Tapas Roy) হয়ে রোড-শো করবেন তিনি। তার আগে মোদি যাবেন বাগবাজারে মায়ের বাড়িতে। কিন্তু মোদির এই সফর নিয়েই এদিন তাঁকে তীব্র কটাক্ষ হেনেছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন অভিষেকের সভা ছিল তাঁর নিজ সংসদীয় লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরে। সেই সভা থেকেই তিনি তীব্র কটাক্ষ হানেন মোদিকে লক্ষ করে। তুলে আনেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বঙ্গ বিজেপির কার্টুনের ঘটনাও। সেই সময় তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল বঙ্গ বিজেপি। তৃণমূলের দাবি, সেই ব্যঙ্গচিত্রে সারদা দেবীকে অপমান করা হয়েছে। শালীনতা লঙ্ঘনেরও অভিযোগও করা হয়েছিল। এদিন সেই ঘটনা তুলে এনে অভিষেক আক্রমণ করেন মোদিকে।  

অভিষেক এদিন মোদিকে কটাক্ষ হেনে বলেন, ‘সারদা মাকে অবমামননা করেছিলেন, আজ তারই বাড়ি যাবেন। প্রচারে মোদি বাংলায় বার বার আসছেন। ভোট মিটলে আর তাঁর দেখা মিলবে না। মোদির একটাও মন্ত্রী ডায়মন্ডহারবারে এই পাঁচ বছরে কখনও আসেননি। বিপদে-প্রাকৃতিক দুর্যোগের ঘরের ছেলেকেই পাশে পাবেন, বহিরাগতদের নয়। রিমলে এই জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কোনও বিজেপি নেতাকে দেখেছেন? বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না। আমজনতাকে যা কিছু প্রধানমন্ত্রীর দেওয়ার কথা, তা আদপে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দেওয়ার কথা ছিল মোদির, দিয়েছে দিদি। একদিকে দিদি দিচ্ছে, আর মোদি নিচ্ছে।  দিদি ১২০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আর গ্যাসের দাম ১২০০ টাকা করে নিচ্ছে মোদি। জিরে, বিস্কুটের উপর ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে। আর সোনা, হিরের শূন্য জিএসসটি। ডায়মন্ডহারবারে ৫ হাজার ৫০০ কোটি টাকার কাজ হয়েছে। একটার তো মাথায় চুল নেই, আরেকজনকে বলব মাথায় চুল পড়ে যাবে তাও উন্নয়নের কর্মযজ্ঞ শেষ হবে না।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের