বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি: চেক বাউন্স মামলায় আরও বিপাকে হুমায়ুন কবীর। এবার নওদার বিধায়কের বিরুদ্ধে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব কর্তৃপক্ষ। হুমায়ুনকে আইনি নোটিস পাঠিয়ে ক্লাবের তরফে বলা হয়েছে, যে অর্থ দেওয়ার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তাঁকে ১৫ দিনের মধ্যে দিতে হবে। যদি তেমনটা না হয়, তাহলে তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের হবে।

ঢাকঢোল পিটিয়ে মহমেডান ক্লাবের সভাপতির পদে বসেছিলেন হুমায়ুন কবীর। আর্থিকভাবে সঙ্কটে থাকা ক্লাবের সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সেই মতো ক্লাবের ফুটবলারদের বেতন ও পরিকাঠামোর উন্নয়নের জন্য তিনটি চেক দিয়েছিলেন হুমায়ুন। মহমেডান ক্লাবের অভিযোগ, হুমায়ুনের পাঠানো ৫০ লক্ষ টাকার তিনটি চেক (মোট দেড় কোটি টাকা) বাউন্স হয়েছে। অর্থ সঙ্কটে পড়েছে ক্লাব। অথচ কথা খেলাপ করে টাকা দিচ্ছেন না নওদার বিধায়ক। এমনটাই অভিযোগ করে মহমেডান কৃর্তৃপক্ষ। এরপরেই চেক বাউন্সের বিষয়ে মুখ খুলেছিলেন নওদার বিধায়ক। তাতে অসন্তুষ্ট হয় ক্লাব কর্তারা। তাই এবার কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে সাদা-কালো ব্রিগেড।

আরও পডুন: চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

নওদার বিধায়ককে পাঠানো আইনি নোটিসে বলা হয়েছে, হুমায়ুন কথা দিয়েও কথা রাখতে পারেননি। এর ফলে ক্লাবের মনে হয়েছে তিনি অসৎ উদ্দেশ্যে ক্লাবের সঙ্গে জড়িত হতে চেয়েছিলেন। তাই ক্লাব আইনি পদক্ষেপ নেবে। বিষয়টি নিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্রম জানিয়েছেন, ‘উনি আগে অনেক বড় বড় কথা বলে আসলে কিছুই দেননি। উনি এখন ফেঁসে গিয়েছেন। এটা তো মহমেডান ক্লাব, ওর পার্টি নয়। বাধ্য হয়ে আমাদের আইনি পদক্ষেপ নিতে হয়েছে। যাও বা চেক দিলেন, তা বাউন্স হয়ে গেল। উনি অসৎ উদ্দেশ্যে এসেছিলেন। কিন্তু চেক বাউন্স করার ফলে আমরা আইনত পদক্ষেপ নিচ্ছি। এবার পুলিশ আর আদালত বুঝুক। উনি টাকা পয়সা না দিয়ে মুর্শিদাবাদে বসে ডায়লগ দিচ্ছেন। বলছেন, আমাদের ক্লাব থেকে বের করে দেবেন। সবকিছু এত সোজা নাকি? এটা মহমেডান ক্লাব। ওঁর জেলার পলিটিক্স নাকি? উনি ক্লাবে আসুক, তারপর কথা হবে। আমরা ওঁকে বারবার ক্লাবে ডাকলেও উনি না এসে মুর্শিদাবাদ থেকেই বড় বড় কথা বলছেন। টাকা না দিলে ওঁকে জেলে যেতেই হবে। তারপর নাহয় নিজেকে বেল দিয়ে ছাড়িয়ে নেবেন।’

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!