চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, চাকরি বাতিল মামলার শুনানি আগামী ৩ মে হতে পারে। তবে কোন বেঞ্চে সেই মামলার শুনানি হবে তা এখনও জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার সরকারি ও সরকার পোষিত স্কুলে স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি(School Recruitment Scam) হওয়ায় চলতি সপ্তাহের প্রথম দিকেই কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) স্কুল সার্ভিস কমিশনের(SSC) ২০১৬ সালের ৪টি প্যানেলের মাধ্যমে চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার মানুষের চাকরি কেড়ে নেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) গত বুধবার মামলা দায়ের করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। এর বাইরে ব্যক্তিগত ভাবেও চাকরিহারারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। এদিন জানা গিয়েছে এই সব মামলা একযোগে শুনানি হবে এবং আগামী ৩ মে সেই মামলার শুনানির(Case Hearing) সম্ভাবনা রয়েছে। এই মামলায় যারা চাকরি চেয়ে আন্দোলন করে আসছেন তাঁরাও অংশগ্রহণ করছেন। কেননা তাঁরা সুপ্রিম কোর্টে আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন, যাতে তাঁদের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট কোনও সিদ্ধান্ত না নেয়। দেখার বিষয় দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় কী পদক্ষেপ করে।

এদিন সুপ্রিম কোর্টের তরফেই জানানো হয়েছে, চাকরি বাতিল মামলার শুনানি আগামী ৩ মে হতে পারে। তবে কোন বেঞ্চে সেই মামলার শুনানি হবে তা এখনও জানানো হয়নি। আইনজীবীদের কেউ কেউ মনে করছেন, যদি আগামী ৩ তারিখ এই মামলার শুনানি হয় তাহলে, কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ নেমে আসবে। কেননা কলকাতা হাইকোর্টের যে স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে, সেই বেঞ্চই গঠিত হয়েছে সুপ্রিম নির্দেশে। সেই বেঞ্চ গঠনের লক্ষ্যই ছিল দ্রুত এই মামলার শুনানি শেষ করে রায় দেওয়া। সুপ্রিম কোর্টের যে বেঞ্চ কলকাতা হাইকোর্টে এই স্পেশ্যাল ডিভিশবন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল, সেই বেঞ্চেরই পর্যবেক্ষণ ছিল, কিছু মানুষ অনায্য পথে হেঁটে চাকরি পেয়ে থাকতে পারে। কিন্তু আদালত এটা বিশ্বাস করে না যে সবাই সেই পথেই হেঁটেছেন। তাই সকলের চাকরি কেড়ে নেওয়া কখনই সমস্যার সমাধান হতে পারে না। এভাবে হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়াও যায় না। এখন দেখার বিষয় আগামী দিনে সুপ্রিম কোর্টের অবস্থান কী হয় এই নিয়ে।

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার