ভারত-পাক সংঘাতের জের, কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট, বাতিল হল CISF কর্মীদের ছুটিও

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমানে ভারত-পাকিস্তান সংঘাতের ফলে উত্তপ্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরে জারি করা হল হাই অ্যালার্ট। পাশিপাশি সিআইএসএফের কর্মীদের ছুটিও বারতিল করা হয়েছে। এমনকী যারা ইতিমধ্যেই ছুটিতে ফিলেন, তাঁদেরও অবিলম্বে কাজে ফেরত আসতে বলা হয়।

মূলত এই সংঘাত শুরু হয়েছে কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে। এই হামলার প্রতিশোধে ভারতের পক্ষ থেকে “অপারেশন সিঁদুরে” অভিযান সফল হয়েছে। এই আক্রমণের পরে আবার পাল্টা দেয় পাকিস্তান। জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবের মতো একাধিক সীমান্ত অঞ্চলে ড্রোন-মিসাইল দিয়ে হামলা করে পাকিস্তান। কিন্তু কোনও হামলাই টলাতে পারেনি ভারতের পতিরক্ষা ব্যবস্থাকে। তবে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত সকলেই।

এমতাবস্থায় কলকাতা বিমান বন্দরে হাই অ্যালার্ট ইস্যু করা হয়। জানা গিয়েছে, মোট ২০টি বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। পাশাপাশি বাকি যে সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি রয়েছে তাদের নিরাপত্তাও কঠিন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, শুক্রবার কলকাতা বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা সক্রান্ত বিষয় নিয়ে ডিসি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির সঙ্গে ভিডিও কনফারেন্স করা হবে।

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বিমানবন্দরে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) কর্মীদের সকল ছুটি বাতিল করে দিয়েছে কেন্দ্র। তার উপর যারা আগে থেকেই ছুটিতে রয়েছেন তাদের অবিলম্বে কাজে ফেরত আসতে বলা হয়েছে।

জানা গিয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয় নিয়ে ইতিমধ্যেই সিআইএসএফের ডিআইজি বিমানবন্দর কর্তৃপক্ষের ডিরেক্টর ও বিভিন্ন এয়ারলাইন্সের আধিকারিকদের মধ্যেই বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

বিমানবন্দরে সমস্ত গেট ও এরিয়া কড়া নিরাপত্তা বলয় মুড়ে দেওয়া হয়েছে। এমনকী বিমানবন্দর চত্বরে অ্যারাইভাল, ডিপারচারে কোন গাড়ি কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াতে দিচ্ছে না। বিমানবন্দরের তরফ থেকে সকল যাত্রীদের উড়ানের সময়ের ৩ ঘণ্টা আগে বন্দরে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ উড়ান ছাড়ার দেড় ঘণ্টা আগেই সমস্ত গেট বন্ধ করে দেওয়া হবে।

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে