নিজস্ব কাজের মূল্যায়ন জমা দিচ্ছেন না রাজ্যের উচ্চ আধিকারিকেরা

রাজ্য সরকারের সব দফতরে Group-A অফিসারদের পদোন্নতিই থমকে গিয়েছে Self Appraisal Report জমা না পড়ার কারণে। তৈরি করা যায়নি ACR-ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের সব দফতরে Group-A অফিসারদের প্রতি আর্থিক বছরের শেষে নিজস্ব কাজের মূল্যায়ন বা Self Appraisal Report জমা দেওয়ার কথা থাকলেও তা অনেকেই মানছেন না। এই রিপোর্টে নিজের কাজের মূল্যায়ণ ছাড়াও ফি-বছর অফিসারদের(Group-A Officers) সম্পত্তির হিসাবও অনলাইনে জমা দেওয়ার কথা। কিন্তু নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অর্থ দফতরের তরফে বারবার চিঠি দিলেও ওই আধিকারিকেরা তা মানছেন না। অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না। এমনকি কেউ কেউ বছরের পর বছর ওই রিপোর্ট জমাই করেননি। চলতি বছরের মে মাসে রাজ্যের মাসেই অর্থ দফতরের চিঠি পেয়ে রাজ্য স্বাস্থ্য দফতর Group-A অফিসারদের বকেয়া বছরগুলির মূল্যায়ন জমার নির্দেশ দেয়। নিয়ম না মানলে পদোন্নতি থেকে অন্যান্য সুবিধা মিলবে না বলে সতর্কও করা হয়েছিল। কিন্তু তার পরেও বেশিরভাগ অফিসারই নিয়ম মানেননি বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

২০১৮ সাল থেকেই রাজ্য সরকারের সব দফতরে Group-A অফিসারদের অনলাইনে Self Appraisal Report জমা দেওয়ার নির্দেশ দেয় নবান্ন। তাতে ২০১৮-’১৯ আর্থিক বছরের শেষ থেকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। নবান্ন সেই সংক্রান্ত নির্দেশ জারি করে ২০১৮ সালের ৬ মে। ওই নির্দেশে বলা হয়েছিল, একটি আর্থিক বছরে এক জন অফিসার কত দিন কাজ করেছেন, কত দিন ছুটিতে ছিলেন, কত দিন দেরিতে দফতরে এসেছেন, সেই কারণে কত ছুটি কাটা গিয়েছে— সব জানাতে হবে। সেই সঙ্গে তিনি কী ধরনের কাজ করেছেন, সময়ের মধ্যে সেই কাজ শেষ হয়েছে কিনা এবং অতিরিক্ত কোনও দায়িত্ব পালন করতে হয়েছে কিনা, তাও জানাতে হবে। সঙ্গে দিতে হবে প্রতিটি অর্থবর্ষের শেষে অফিসারের সম্পত্তির হিসাব। নবান্নের নির্দেশ অনুযায়ী মাত্র ৩টি কারণে ওই রিপোর্ট জমা না দিলেও চলে। এক, যদি কোনও অফিসার কোনও আর্থিক বছরের পুরো সময়টাই ছুটিতে থাকেন। দুই, কেউ যদি Compulsory Waiting-এ থাকেন বা Suspended হয়ে থাকেন এবং তিন, কোনও অফিসার যদি আর্থিক বছর শেষ হওয়ার ৩ মাসের মধ্যে কাজে যোগ দিয়ে থাকেন।

রাজ্য স্তরের সরকারি দফতরের পাশাপাশি জেলা বা ব্লক স্তরে যুক্ত গেজ়েটেড অফিসারেরাও সেই তালিকার অন্তর্ভুক্ত। অর্থাৎ, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় সচিব পদমর্যাদার অফিসার থেকে বিডিও পর্যন্ত যে কোনও ক্যাডারের আমলাদের ওই বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার কথা। কিন্তু সেই নিয়ম যে মানা হচ্ছে না সেটা এখন নতুন করে সামনে আসছে। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ঠিক করেছেন, অফিসারদের কাজের মূল্যায়ন রিপোর্টের ওপরে তিনি নিজে নজরদারি করবেন। আমলাদের কাজের বার্ষিক মূল্যায়নের ওপরে নম্বর দেওয়ার আগে তাঁকে যেন জানানো হয় বলে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিককে নির্দেশ অদেন তিনি। আমলাদের নিজস্ব কাজের মূল্যায়নের পরে ভিত্তি করেই ঊর্ধ্বতনেরা Annual Confidential Report বা ACR তৈরি করেন। সেটা দেখেই নবান্ন সংশ্লিষ্ট অফিসারদের পদোন্নতি বিবেচনা করে। কিন্তু এখন সেই পদোন্নতিই(Promotion) থমকে গিয়েছে Self Appraisal Report জমা না পড়ার কারণে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান