শোভনের পদপ্রাপ্তির পরে বৈশাখীর ইস্তফা সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করল উচ্চশিক্ষা দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈশাখী বন্দ্যোপাধ্যায় শুধু শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী নন তা ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে। ছিলেন মিল্লি আল আমিন কলেজের সহকারী অধ্যাপিকা। সম্প্রতি তাঁর এই পদ ও দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষা দফতরের একটি সাম্প্রতিক চিঠির জেরে তৈরি হয়েছিল কিছু জটিলতা। এবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত নির্দেশ স্থগিত করল। যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটি সংশোধনের কথা বলে পাল্টা চিঠি দেন বৈশাখী। সেই চিঠি দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে উচ্চশিক্ষা দফতর নিজেদের নির্দেশ স্থগিত করেছে। সংশ্লিষ্ট সব পক্ষকে শিক্ষা দফতর এটাও জানিয়ে দিয়েছে যে,পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বিষয়টি খতিয়ে দেখে।

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে কিছু অসঙ্গতি ও  আইনি সমস্যা থাকার কারণে বিজ্ঞপ্তির মাধ্যমে জারি হওয়া নির্দেশ  স্থগিত কথা উল্লেখ করা হয়েছে বলে  সোমবার উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি জারি করে জানানো  হয়েছে।  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পরামর্শ নিয়ে ও বিষয়টি খতিয়ে দেখে  জারি করা হবে পরবর্তী নির্দেশ।  সেই সময় পর্যন্ত স্থগিত থাকবে আগের নির্দেশটি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পরের দিনে  উচ্চশিক্ষা দফতরের ওই চিঠি  শোভন-বৈশাখীর গোলপার্কের ফ্ল্যাটে পৌঁছোয়। ওই চিঠিতে ‘৮ অগস্ট, ২০২৫’ এই তারিখ ছিল। তারিখ দেখেই বৈশাখী প্রশ্ন তুলেছিলেন, চিঠি আসার সময় নিয়ে। এমনকি ছুটির সময়ে কীভাবে এই চিঠি তার বাড়িতে এসে পৌঁছাল তা দেখেও অবাক হয়েছিলেন।

চিঠির বিষয়বস্তু নিয়ে মূল আপত্তি ছিল বৈশাখীর। সেই চিঠিতে উল্লেখ করা ছিল যে, ধরে নেওয়া হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের ৪ ডিসেম্বর নয়, ২০১৯ সালের ৫ ডিসেম্বরে চাকরি ছেড়েছেন । চিঠিতে জানানো হয়েছিল বৈশাখীকে ২০১৯ সালের ৫ ডিসেম্বরের পরেও  চাকরিতে বহাল রাখার এবং তারপর রামমোহন রায় কলেজে বদলির যে  সমস্ত নির্দেশ আগে জারি হয়েছিল, সেগুলিকে বাতিল করা হচ্ছে।  যেদিন শোভন চট্টোপাধ্যায়কে এনকেডিএ-র চেয়ারম্যান পদে নিয়োগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরেই এই চিঠির কথা প্রকাশ্যে আসায় অবাক হন অনেকেই।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বেনিয়াপুকুর এলাকার মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা ছাড়াও ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা তথা আর্থিক বিষয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকও (ডিডিও)। বৈশাখী প্রথম বার ইস্তফা দেন ২০১৯ সালের ৫ ডিসেম্বর। পরিচালন সমিতির কাছে তাঁর ইস্তফা দেওয়ার কথা থাকলেও অস্থায়ী পরিচালন সমিতি সেই সময়ে দায়িত্ব সামলানোর কারণে তিনি রাজ্যের শিক্ষাসচিবকে ইস্তফাপত্র পাঠান। বৈশাখীর ইস্তফা গ্রহণ করার এক্তিয়ার অস্থায়ী পরিচালন সমিতির নেই বলেই সেই সময় জানিয়ে দেয় উচ্চশিক্ষা দফতর। এই কারণেই তিনি একই পদে বহাল থাকেন। তারপর বৈশাখীকে রামমোহন রায় কলেজে ২০২০ সালের ৪ ডিসেম্বর বদলি করা হলে তিনি যোগ না দিয়ে ফের ইস্তফা দেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের