নতুন পদ্ধতিতে সোমে শুরু উচ্চ মাধ্যমিকের সেমেস্টার, প্রথমবার OMR-এ পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে নতুন নিয়মে উচ্চমাধ্য়মিক। জোড়া সেমেস্টারে হবে পরীক্ষা। সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। পুজোর আগে সেপ্টেম্বরেই হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি মেনে হতে চলেছে এই পরীক্ষা। চলতি বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ৬ লক্ষ ৬০ হাজার।

সোমবার থেকে শুরু হয়েছে নতুন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমেস্টার। এই প্রথমবার স্কুল স্তরের কোনও পরীক্ষায় পরীক্ষার্থীরা  ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছে। প্রচলিত পদ্ধতিকে ভেঙে নতুন নিয়মে হবে পরীক্ষা। সোমবার থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন সকাল ১০ টা শুরু হয়েছে পরীক্ষা। ১১ টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলে এই পরীক্ষা। গোটা রাজ্যে মোট ১২২-টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হচ্ছে। সোমবার রাজ্যের সমস্ত স্কুলের সামনে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের ভিড়।

সেপ্টেম্বরে পরে মার্চে হবে ফের উচ্চমাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা। দু’টি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে। শিক্ষা সংসদের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা হয়েছে, ইনভিজিলেটরকে হেনস্থা করলে বাতিল করা হবে পরীক্ষা। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে সিসিটিভি রাখতে হবে। চলতি বছরে মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত হয়েছে।

পুজোর আগেই হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা। চলতি বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র এমনভাবে বাছাই করা হচ্ছে, যাতে বৃষ্টি বা জমা জলের ফলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনও সমস্যা না হয়। কোনও জায়গায় জল জমলে তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে। এ বছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গতবছর পর্যন্তও বছরে একবার পরীক্ষার নিয়ম চলেছে। কিন্তু এ বছর সম্পূর্ণ আলাদা এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। চলতি বছরের জুন মাসে শিক্ষা সংসদের তরফ থেকে আসা দু’টি প্রস্তাবে বলা হয়েছিল যে, এবার থেকে পড়ুয়াদের হাতে ওএমআর শিটের কার্বন কপি তুলে দেওয়া হবে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা