PPE কিট পরেই সিঁদুর খেললেন হিন্দু-মুসলিম মহিলারা

অমরপল্লি পুজো কমিটির দাবি, মোট ৫২ জন সধবা মহিলা এদিন তাঁদের পুজো মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন হিন্দু, ১২ জন আদিবাসী এবং ১০ জন মুসলিম সম্প্রদায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকাল থেকেই বাঙালিদের মন খারাপ। চারদিন বাপের বাড়ি কাটিয়ে সকলকে আনন্দে ভাসিয়ে এদিন কৈলাশে পাড়ি দেন উমা। ফলে ভারাক্রান্ত হৃদয়েই হিন্দু বাঙালিরা ঘরের মেয়ে উমাকে বিদায় জানান বিজয়া দশমীর দিন। এই দিন বনেদি বাড়ির সীমা ছাড়িয়ে ছোট-বড়-মাঝারি বারোয়ারি পুজোতেও চলে দেবী বরণ এবং সিঁদুর খেলা। এমনই দক্ষিণ দমদম পুর এলাকার অমরপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি দেবীবরণ থেকে সিঁদুর খেলায় জাতি ভেদাভেদ মুছে দিল। এখানে সিঁদুর খেলায় অংশ নিলেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বিবাহিত মহিলারাই। পাশাপাশি যোগ দিলেন সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মহিলারাও। তবে একটা বিষয়ে তাক লাগিয়েছেন এই পুজো কমিটির উদ্যোক্তারা। সেটা হল করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মহিলারা সিঁদুর খেললেন পিপিই (PPE) কিট পড়েই।

অমরপল্লি পুজো কমিটির দাবি, মোট ৫২ জন সধবা মহিলা এদিন তাঁদের পুজো মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন হিন্দু, ১২ জন আদিবাসী এবং ১০ জন মুসলিম সম্প্রদায়ের। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এদিন প্রত্যেককে পিপিই কিট দেওয়া হয়েছিল। এই পুজো কমিটির এক কর্তার কথায়, আমরা সকলেই চাই করোনা বিদায় নিক। আগামী বছর যাতে এই মারণ সংক্রমণ ছাড়াই সকলে পুজোর আনন্দে গা ভাসাতে পারে তার জন্যই সচেতন ও সুরক্ষিত থাকতে পিপিই কিট দেওয়ার ভাবনা মাথায় আসে।

পুজো কমিটির আরেক কর্তার কথায়, তাঁদের পুজো মণ্ডপ সাজাতে মেদিনীপুরের পিংলা ও চণ্ডীপুর থেকে পটশিল্পী হিসেবে এসেছিলেন মুসলিম মহিলারা। তাঁরা মণ্ডপ সাজিয়ে তোলার পাশাপাশি মণ্ডপের পাশে স্টল তৈরি করে তাঁদের হস্তশিল্প বিক্রিও করছিলেন। ফলে পুজোর কটা দিন তাঁরা এখানেই ছিলেন। ফলে তাঁদেরও আমরা দেবী বরণ এবং সিঁদুর খেলায় আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁরা সানন্দেই বাঙালি হিন্দুদের উৎসবে সামিল হতে রাজি হয়। ফলে সাম্প্রদায়িক সম্প্রতির এক অনন্য নজির হয়ে থাকল এবারের সিঁদুর খেলা।

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে মিলল না স্বস্তি, শাহরুখ-অজয়-টাইগারকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর