ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে দুর্ঘটনা, আহত কমপক্ষে ১০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হাওড়া ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী বাস আচমকাই সেতুর লোহার স্তম্ভে  ধাক্কা মারে। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটি আচমকাই ব্রেক ফেল করায় এই দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে এই দুর্ঘটনার কারণে তৈরি  হয়েছে যানজট। ভিড় জমে যায় সেখানে  ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাওড়াগামী ওই বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সজোরে ধাক্কা মারে ব্রিজের লোহার পিলারে। এরফলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি  করা হয়েছে। তবে স্বস্তি বিষয় এখন পর্যন্ত কোন  প্রাণহানির খবর সামনে আসেনি।  জানা গিয়েছে, ১২/১ বাসে এই  দুর্ঘটনাটি ঘটে। বাসটি সেইসময়  মেটিয়াবুরুজ থেকে হাওড়া আসছিল।

দুর্ঘটনার জেরে একেবারে দুমড়ে মুচড়ে যায় বেসরকারি ওই বাসের সামনের অংশ। এক যাত্রী জানিয়েছেন,’আমি বাসের সামনে বসেছিলাম। হঠাৎ দরাম করে গিয়ে বাসটা হাওড়া ব্রিজের একটা স্তম্ভে ধাক্কা মারে। তাতেই আমি পড়ে যাই।‘ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে  পুলিশ ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরিয়ে নিয়ে গিয়েছে। ধীরে ধীরে  যান চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে এই দুর্ঘটনার ফলে হাওড়া ব্রিজের সেতুর স্তম্ভের কোন ক্ষতি হয়েছে কিনা তা এখন জানা যায়নি।  

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি