হাওড়া ব্রিজে একটানা ২৭ রাত ধরে কাজ, লরি যাবে ঘুরপথে

দীর্ঘ টালবাহানার পরে প্রায় ৪ কোটি টাকা খরচ করে সংস্কার করা হতে চলেছে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়া রাস্তার। টানা ২৭ রাত ধরে চলবে সেই কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাবি ছিল দীর্ঘদিন ধরে। সেই দাবি মেনে নিয়ে সেতু সংস্কারের প্রাথমিক ছাড়পত্রও দেওয়া হয়ে গিয়েছিল। এমনকি গত বছরের শেষ দিকে সেই কাজের জন্য প্রয়োজনীয় Work Order ইস্যুও করা হয়ে গিয়েছিল। কিন্তু কাজ আর কিছুতেও শুরু করা যাচ্ছিল না। কেননা দিনভর ব্যস্ত থাকা এই সেতু বন্ধ রাখলে তার প্রভাবটা ছড়িয়ে পড়বে গঙ্গার দুই পাড়ের বিস্তীর্ণ এলাকায়। অবশেষে সমস্যার সমাধান হিসাবে ঠিক করা হয়েছে সেতু সংস্কারের কাজ হবে রাতের বেলায়। কেননা রাতে আমজনতা রাস্তায় থাকেন না। গাড়ি বা বাসের ভিড়ও থাকে না। লরির যে ভিড় থাকে সেটা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। নজরে রবীন্দ্র সেতু যাকে সবাই একডাকে হাওড়া ব্রিজ(Howrah Bridge) বলেই চেনেন। চলতি মাসেই এই সেতু সংস্কারের কাজ শুরু হতে চলেছে। তার জন্য টানা ২৭দিন রাত ১০টা থেকে ভোর ৬টা অবধি এই সেতু দিয়ে সমস্ত রকমের যানবাহণ চলাচল বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে অতিরিক্ত সময় নেওয়া হতে পারে।

আরও পড়ুন Road Side কেনাকাটায় দেশের সেরা পাঁচে Park Street – Camac Street

ঠিক কী কাজ হতে চলেছে হাওড়া ব্রিজে? ৮০ বছরের পুরাতন হাওড়া ব্রিজে যেটা করা হবে সেটা প্রযুক্তিবিদদের কাছে Dace Surface Repairment নামেই পরিচিত। ৯টি পর্যায়ে এই মেরামতের কাজ হবে। একেকটি পর্যায় ব্রিজের ১৪০০ মিটার অংশে মেরামতির কাজ হওয়ার কথা। প্রথমে ব্রিজের ওপর রাস্তায় থাকা মোটা পিচের যে আস্তরণ রয়েছে তা সম্পূর্ণ তুলে ফেলা হবে। তারপর পিচের নীচে থাকা ব্রিজের ইস্পাতের তৈরি ডেকের কাঠামোয় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। শেষপর্যায়ে ২৫ মিলিমিটার পুরু বিটুমিনাস দিয়ে ম্যাস্টিক রাস্তার কাজ শেষ হবে। Kolkata Port Trust বা KPT সূত্রে জানা গিয়েছে, গত বছর ৬ ডিসেম্বর এই কাজের জন্য তাঁরা Work Order ইস্যু করেছিলেন। কিন্তু কাজ শুরু করা যাচ্ছিল না কলকাতা পুলিশ(Kolkata Police) থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না মেলায়। যেহেতু Kolkata Port Trust এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তাই সেতু সংস্কারের যাবতীয় খরচ তাঁরাই বহণ করবে। এই সংস্কারের কাজে প্রায় ৪ কোটি টাকা খরচ পড়ছে।

আরও পড়ুন গ্রামবাংলায় ৪ হাজার কোটির উন্নয়ন প্রকল্প মমতা-মোদির

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কলকাতা পুলিশ গত ১০ মে থেকে হাওড়া ব্রিজ মেরামতির অনুমোদন দিয়েছে। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত শুরু হতে চলেছে মেরামতির কাজ। একটানা ২৭ রাত ধরে মেরামতির কাজ চলবে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ব্রিজের এক তৃতীয়াংশ জুড়ে এই মেরামতির কাজ হবে। ব্রিজের বাকি অংশে যানবাহন চলাচল করবে। কাজ চলাকালীন যানজট যাতে না হয়, তার জন্য কলকাতা ও হাওড়া পুলিশ সবরকম পদক্ষেপ করছে। তাও যানজটের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না নিত্যযাত্রীরা। বিশেষ করে হাওড়ায় ট্রেন ধরতে যাওয়া যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা। কাজের সময়ে হাওড়া ব্রিজ দিয়ে যাবতীয় লরি বিদ্যাসাগর সেতু ও নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের