হাওড়া শহরে জলসঙ্কট মেটাতে ২৫০ কোটি টাকার প্রকল্প

২৫০ কোটি টাকা ব্যয়ে হাওড়া শহরে তৈরি হবে দৈনিক ২৫০ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপাদনে সক্ষম একটি প্রকল্প। লাভববান হবে হাওড়া ও বালির বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া পুরনিগমের(HMC) নির্বাচন কবে হবে তা এখনও জানা যায়নি। তবে সেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে চলেছে। আর সেই সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শহরের পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের কাজও। কলকাতার(Kolkata) উল্টো দিকে গঙ্গার পশ্চিম পাড়ে থাকা হাওড়া শহরকে কলকাতারই যমজ নগরী বলা হয়। কিন্তু সেই শহরের পরিকাঠামো কলকাতার থেকে ঢের বেশি পিছিয়ে। সেখানে বসবাস করা বাসিন্দাদের যে সব সমস্যায় নাজেহাল হতে হয় তার অন্যতম হল পানীয় জলের সমস্যা(Drinking Water Crisis)। মূলত শহরে জনসংখ্যা বাড়ার সঙ্গে জলের চাহিদাও বেড়ে চলা এবং শহরের সীমানা ক্রমশই বর্ধিত হওয়ায় শহরে জলের আকাল রয়েছে। সেই সমস্যার সমাধানেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ২৫০ কোটি টাকা ব্যয়ে হাওড়া শহরে তৈরি হতে চলেছে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট(WTP)। এই প্রকল্পটি বাস্তবায়িত হয়ে গেলে হাওড়াবাসীকে আর পানীয় জলের সমস্যায় আর ভুগতে হবে না। নতুন প্রকল্পটির দৈনিক উৎপাদন ক্ষমতা সাড়ে ১৫ মিলিয়ন গ্যালন।

আরও পড়ুন টোটো চালিয়ে ভাত জোটান বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর

জানা গিয়েছে, হাওড়া(Howrah) শহরে যে হারে জনসংখ্যা বেড়ে চলেছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পানীয় জলের চাহিদাও। কিন্তু সেই চাহিদা পূরণ করার মতো পরিকাঠামো গড়ে ওঠেনি। শহরের এখন একমাত্র পানীয় জল সরবরাহ প্রকল্প রয়েছে দক্ষিণ হাওড়ার আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন থানার পদ্মপুকুর এলাকায়। এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা বাড়ানো হলেও দেখা যাচ্ছে তা চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। তার জেরেই এবার ২৫০ কোটি টাকায় হাওড়া শহরে তৈরি হবে দ্বিতীয় জলপ্রকল্প যার শিলান্যাস হয়ে গেল শনিবার। উত্তর হাওড়ার সালকিয়া এলাকার নস্করপাড়া রোডে এই জলপ্রকল্প গড়ে উঠবে। কেএমডিএ(KMDA) এবং হাওড়া পুরনিগমের যৌথ উদ্যোগে এই প্রকল্প গড়ে উঠতে ২ বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্প চালু হয়ে গেলে উত্তর হাওড়া লাগোয়া গঙ্গা থেকে জল নিয়ে তা পরিস্রুত করে পৌঁছে দেওয়া হবে উত্তর হাওড়া ও শিবপুর এলাকায়। বাড়তি জলের কিছুটা পাবে বালি পুরসভার কয়েকটি ওয়ার্ড। শনিবার এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়, হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী এবং স্থানীয় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী।  

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার