দুঃসংবাদ! সাময়িক ভাবে বন্ধ হাওড়া–কলকাতার ব্যস্ত ফেরি পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিত্যযাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। হাওড়া ও কলকাতার মধ্যে অত্যন্ত ব্যস্ত জলপথ রুট রামকৃষ্ণপুর-চাঁদপাল ফেরি পরিষেবা কয়েকদিনের জন্য বন্ধ থাকতে চলেছে। পরিবহন দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেটি মেরামতির কাজের জন্য এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ফলে প্রতিদিন এই রুটে যাতায়াত করা বহু যাত্রীকে সমস্যায় পড়তে হতে পারে।

জানা গিয়েছে, আগামী ২৩ মার্চ ২০২৬ থেকে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত হাওড়ার রামকৃষ্ণপুর জেটিতে মেরামতির কাজ চলবে। সেই কারণেই এই সময়ের মধ্যে রামকৃষ্ণপুর থেকে কলকাতার চাঁদপাল ঘাট পর্যন্ত ফেরি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চাঁদপাল থেকে হাওড়া ফেরি পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে বলে জানিয়েছে পরিবহন দফতর।হাওড়া ও কলকাতা-দুই জমজ শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে হুগলি নদী। প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের সূত্রে বা অন্যান্য কারণে এই দুই শহরের মধ্যে যাতায়াত করেন। অনেক ক্ষেত্রে সড়কপথে যাতায়াতে সময় বেশি লাগে এবং খরচও তুলনামূলক বেশি হয়। সেই কারণেই বহু যাত্রী জলপথ পরিবহনকেই দ্রুত ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে বেছে নেন।

বিশেষ করে অফিস যাতায়াতের সময় রামকৃষ্ণপুর-চাঁদপাল রুটে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি থাকে। তাই এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকায় নিত্যযাত্রীদের কিছুটা ভোগান্তির আশঙ্কা রয়েছে। পরিবহন দফতর আগাম এই বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের