‘কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না’, বিধানসভায় নিজ বক্তব্যের ব্যাখ্যা দিলেন ফিরহাদ

বিধানসভায় নিজ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম। জানালেন, ‘কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চায়নি।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য(Provocative Comments on Religion) করায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে(Firhad Hakim) পাঠানো হয়েছে আইনি নোটিস। সেই নোটিস পাঠিয়েছেন খাস কলকাতার মানিকতলা এলাকার এক বাসিন্দা। সেই নোটিসে বলা হয়েছে, ফিরহাদ হাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তারপরেও উনি ক্ষমা চাননি। ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় অন্য ধর্মের মানুষরা আঘাতপ্রাপ্ত হয়েছেন। চিঠি হাতে পাওয়ার পর তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আইনি পথ অবলম্বন করা হবে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এবার সেই বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) নিজ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম। জানালেন, ‘কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চায়নি।’

আরও পড়ুন বাংলা ভাগের চেষ্টা বিজেপির, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের

চলতি মাসের ৩ তারিখ অর্থাৎ ৩ জুলাই All India Quran Competition অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বক্তব্য পেশ করার সময় ফিরহাদ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে বাংলার পাশাপাশি সারা দেশে। সেই সব ভিডিওতে দেখা ও শোনা যাচ্ছে যে ফিরহাদ বলছেন, ‘যারা ইসলামে জন্ম নেননি সেটা তাঁদের দুর্ভাগা। তাঁদেরকে ইসলামের ছত্রছায়ায় আমাদের আনতে হবে। এটা করলে আল্লাহ খুশি হবেন।’ ফিরহাদের এই মন্তব্য নিয়েই জোর বিতর্ক বাঁধে। ফিরহাদের ওই মন্তব্য নিয়ে তৃণমূল খানিকটা ‘অস্বস্তিতেই’ ছিল। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই বিষয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছিলেন। কলকাতা বিমানবন্দরে তাঁকে ওই বিষয়ে প্রশ্ন করা হলে মমতা বলেছিলেন, ‘আমি বিষয়টি জানি না। আমার জানা নেই।’ যদিও এদিন ফিরহাদ নিজ মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তার পিছনে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ।

আরও পড়ুন অভিষেকের বক্তব্যে জল্পনা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ঘিরেও, তবে অধীরযুগ অতীত

ফিরহাদের মন্তব্য ঘিরে রাজ্য বিধানসভায় সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। ফিরহাদের ওই ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে বিধানসভার অধিবেশনে লাগাতার ওয়াকআউট করছিল বিজেপি। ফিরহাদ কিছু বলতে উঠলেই অধিবেশন কক্ষ ছেড়ে চলে যাচ্ছিলেন বিজেপির বিধায়কেরা। বিজেপির বক্তব্য ছিল, ফিরহাদ ওই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে তাঁকে বিধানসভায় কোনও প্রশ্ন করবেন না পদ্মশিবিরের বিধায়কেরা। এমনকি, বিধানসভায় ফিরহাদ কোনও আলোচনায় অংশ নিলে সেই আলোচনা ‘বয়কট’ করা হবে। এর জেরেই বৃহস্পতিবার ফিরহাদকে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। তখন বিজেপি বিধায়কদেরও কক্ষে থাকার অনুরোধ করেন তিনি। সেই সূত্রেই এদিন রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের উপস্থিতিতেই নিজ মন্তব্যের ব্যাখ্যা দেন ফিরহাদ। 

আরও পড়ুন ১৫ বছরের বেশি সময়ের বাস উঠে গেল রাস্তা থেকে, যাত্রী ভোগান্তির আশঙ্কা

তিনি জানান, ‘আমি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। বুকে হাত দিয়ে এক বার বলুন তো, আপনারা আমাকে ব্যক্তিগত ভাবে ধর্মনিরপেক্ষ ভাবেন কি ভাবেন না? আমি সবসময় ধর্মনিরপেক্ষতার রাস্তাতেই থাকি। একটি ধর্মীয় সভায় গিয়ে কী বললাম, সেটা নিয়ে রাজনীতি করার মানে হয় না।’ তখন শুভেন্দু জানান, ‘আপনার কোনও ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া নিয়ে আমার কোনও আপত্তি নেই। আমরাও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাই। কিন্তু সেখানে আপনাকে রাজ্যের মন্ত্রী ও মহানাগরিক হিসাবে ডাকা হয়েছিল। আপনি কোনও ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আপনার ধর্মের কথা বলবেন, প্রশংসা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি নিজের ধর্মে বাকিদেরও আহ্বান করবেন, সেটা ঠিক নয়।’ বিরোধী দলনেতা এই বক্তব্যের পর ফিরহাদের ব্যাখ্যা, তিনি সেই ধর্মের মানুষ বলেই তাঁকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘আমি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়েও দুর্গাপুজো, কালীপুজোয় যোগ দিই। এটা নিয়ে তর্ক হওয়া কাম্য নয়। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।’ 

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়