দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলের অপচয় রোধ করতে উদ্যোগী রাজ্য বিদ্যুৎ দফতর

নিজস্ব প্রতিনিধি: যুগ যত এগোচ্ছে ততই আমরা আধুনিক হয়ে উঠছি। আর এই আধুনিকীকরণের যুগে আমরা চটজলদি কাজ করতে চাই, তাই বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত উপযোগী হয়ে উঠছে। বিশেষ করে শিল্পক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে। রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটাতে এবার নয়া উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতর।

পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের জন্য চাই জলের যোগান। আর বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতে পেট্রোলের দামের তুলনায় বাড়তে পারে জল উৎপাদনের খরচ। তাই অহেতুক জলের অপচয় রোধ করতে হবে।

জল সঞ্চয় ও পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে লেগুনের (উপহ্রদের) মাধ্যমে ছাঁই মিশ্রিত জলের পুনঃ সঞ্চালন এবং পুনরুদ্ধারের ব্যবস্থার কথা চিন্তা করে নয়া উদ্যোগ নিয়েছেন ইঞ্জিনিয়াররা।

শুক্রবার বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে নয়া এই প্রকল্পের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন ভার্চুয়ালি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে বেকার যুবক-যুবতীদের জন্য দক্ষতা বৃদ্ধি কর্মসূচি প্রকল্পের সূচনা করলেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিএমডি ডঃ পি বি সেলিম।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অরূপ বিশ্বাস জানান, নয়া এই উদ্যোগে যেমন পরিবেশের দূষণ রোধ হবে, তেমনি জলের অপচয় রোধ করা যাবে। তিনি ইঞ্জিনিয়ারদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ