Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তুকতাক করেছিল বলেই বিশ্বকাপ ফাইনালে হেরেছে ভারত, ফের সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এই নিয়ে বারংবার বিজেপিকে তোপ দেগে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পিচে ‘তুকতাক’ করে রেখেছিল বিজেপি তাই বিশ্বকাপ ফাইনালে ভারত হেরেছে।

বুধবার (29 নভেম্বর) বিধানসভা অভিযানে নাম না করেও মুখ্যমন্ত্রী বিজেপিকে বিঁধে বলেছেন, “দেশ হেরেছে বলেই দুঃখে বলছি। অস্ট্রেলিয়ান কোচ বলেছিল পিচে কী একটা করেছে, তুকতাক করে রেখেছিল বলেই ফাইনালে হেরেছে।” আবার সপ্তাহখানেক আগেই তিনিই দাবি করেছিলেন, বিশ্বকাপ ফাইনাল গুজরাটে হয়েছে বলেই হেরেছে ভারত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বদলে খেলাটা কলকাতায় হলে ভারতই জিতত। এবার ‘তুকতাক’ করার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী।

ভারতীয় দলের গেরুয়া জার্সির রং নিয়ে এর আগে নেতাজী ইন্ডোরের দলীয় সভা থেকে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী। এদিন বিধানসভা থেকে ফের একই ইস্যুতে সরব হলেন মমতা। তিনি এদিন বলেছেন, “ক্রিকেট থেকে ফুটবল সব গেরুয়া করে দিচ্ছে। মেট্রো রেল গেরুয়া। গ গ করতে করতে গেরুয়া হয়ে গেছে। সুস্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করতে বলছে। না হলে টাকা বন্ধ। জমিদারি করছে মনে হচ্ছে। আমি ইচ্ছে করলে মা মাটি মানুষ ব্র্যান্ড করতে পারতাম। পার্টির রং ব্র্যান্ড করতে পারতাম। করিনি তো? সিএম স্কিম করতে পারতাম। করিনি তো।”

কলকাতায় শাহি সফরের দিনেই বিধানসভা অভিযানে বিশ্বকাপের টিকিট বিক্রিতে কালোবাজারি নিয়েও সরব হয়েছেন তিনি। মমতা বলেন, “ক্রিকেটে কী হয়েছে আমরা জানতে পারি। অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, হঠাৎ নেই! সব বিজেপি ক্যাডারদের দিয়ে দিল। মানুষ পেল না! বাকি সব বেটিং-ফেটিং কী সব হল! আমি বুঝি না।”

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি