ডিএ আন্দোলনের আসরে সেনা! হাইকোর্টে দায়ের হল মামলা

আগামী শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া ডিএ (DA) বা মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ আন্দোলনে সামিল হয়েছে। কলকাতার শহীদ মিনার ময়দানে চলছে তাঁদের অবস্থান। এবার শহীদ মিনার ময়দান থেকে ডিএ আন্দোলনকারীদের সরিয়ে দিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল সেনাবাহিনী (Indian Army)।

সেনাবাহিনীর অভিযোগ, আদালতের নির্দেশ মতো ওই জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা অগ্রাহ্য করেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। সেনার তরফে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলার শুনানি আগামী শুক্রবার হতে পারে। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত কলকাতার শহীদ মিনার ময়দান ভারতীয় সেনাবাহিনীর মালিকানাধীন আইনগতভাবে। তাই সেখানে কোনও জমায়েত বা অবস্থান বিক্ষোভ করতে গেলে সেনার অনুমতির প্রয়োজন হয়। বকেয়া মহার্ঘভাতা এবং কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বকেয়া ডিএ পাওয়ার দাবিতে ইতিমধ্যে আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। সেখানে তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশন দেবেন। সেই আবহে কলকাতার অবস্থানের জায়গা নিয়ে মামলা হল আদালতে।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের