বিশ্বমানের অত্যাধুনিক রেলওয়ে স্টেশন হবে কলকাতা, ব্যান্ডেল, আসানসোলে

হবে অত্যাধুনিক শপিংমল, রেস্টুরেন্ট, লাউঞ্চ, ওয়েটিং রুম, ক্যাফে, ওয়াশরুম। স্টেশনে ট্রেনযাত্রী ছাড়াও আসতে পারবেন অন্যান্য ব্যক্তিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গের ৩ টি রেলওয়ে (Rail) স্টেশন (Station) হবে আন্তর্জাতিক (International Standard) মানের। কলকাতা, ব্যান্ডেল (Bandel), আসানসোল- এই ৩ টি স্টেশনকে বিশ্বমানের করে তোলার জন্য সবুজ সংকেত দিয়েছে রেল। আন্তর্জাতিক মানের রেল স্টেশন গড়ে উঠবে পাশের রাজ্যেও। ঝাড়খণ্ডের স্টেশন জসিডি। দেওঘরের সামনেই রয়েছে এই রেল স্টেশন। সোমাবার এই বিষয়ে একটি বৈঠক হয় আসানসোলে। সেখানেই কী ভাবে এগোবে কাজ, তা নিয়ে আলোচনা করা হয়েছে।

কলকাতা (Kolkata) ও আসানসোলে (Asansol) কী ভাবে হবে কাজ সেই নিয়ে সোমবার বৈঠক করেছে পরামর্শদাতা সংস্থা ও রেল। মানে আন্তর্জাতিক মানের রেল স্টেশন গড়ে তুলতে কী করতে হবে তা নিয়ে একদফা আলোচনা হয়ে গেল।পরামর্শদাতা সংস্থার সঙ্গে বৈঠক করেন ডিআরএম, এডিআরএম ও উচ্চপদস্থ রেলকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে সেই বৈঠকে উপস্থিত ছিলেন রেলবোর্ডের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পূর্ব রেলের চিফ ইঞ্জিনিয়র। তিনিই এই ৩ টি স্টেশনের দায়িত্বে থাকছেন।

জানা গিয়েছে, কলকাতা ও আসানসোল দিয়ে শুরু হবে কাজ। পরে হবে ব্যান্ডেল স্টেশনের কাজ। পরামর্শদাতা সংস্থা দেবে ডিপিআর। সিদ্ধান্ত দ্রুত নেওয়া হচ্ছে কোথায় কী করতে হবে। জানা গিয়েছে, পরামর্শদাতা সংস্থা রিপোর্ট দিতে পারে আগামী অগাস্টের মধ্যে।

নতুন স্টেশন হলে তার ঢোকা ও বেরানোর জন্য পথ হবে আলাদা, তৈরি হবে আধুনিক বিল্ডিং। এছাড়াও ওভারব্রিজ থাকবে চওড়া ও মোটা কাচ দিয়ে। থাকবে অত্যাধুনিক শপিংমল, রেস্টুরেন্ট, লাউঞ্চ, ওয়েটিং রুম, টিকিট কাউন্টার, ক্যাফে, ওয়াশরুম, লিফট, এস্কেলেটর। স্টেশনে ট্রেনযাত্রী ছাড়াও আসতে পারবেন অন্যান্য ব্যক্তিও। থাকছে বিমানবন্দরের মত সমস্ত সুবিধা। জানা গিয়েছে, ইতিমধ্যেই আসানসোলের এডিআরএমের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল গিয়ে মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ স্টেশন পরিদর্শন করে এসেছেন। এই স্টেশন আন্তর্জাতিক মানের।

মারাঠি ভাষা জেনেও খোলা মঞ্চে মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের পুরনো ভিডিও নিয়ে হইচই

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার