ফুটপাত থেকে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার অধ্যাপিকা, সাফাই শুনে হতবাক তদন্তকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় চাঞ্চল্যকর কাণ্ড। সিঁথি থেকে শিশু অপহরণের ঘটনায় গ্রেফতার এক অধ্যাপিকা-সহ তিনজন। সিঁথি থেকে অপহৃত শিশুকে উদ্ধারের নেমে তিন দিনের মধ্যেই কেসের কিনারা করল কলকাতা পুলিশ। তদন্তকারীদের অবাক করেছে শিশু অপহরণের সঙ্গে একজন অধ্যাপিকার যুক্ত থাকার ঘটনাটি। যদিও অধ্যাপিকার সাফাই ফুটপাতের শিশুদের ভালোভাবে বড় করার জন্য তিনি এইভাবে নিজের কাছে নিয়ে যান।

শিশু অপহরণের অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে কলকাতা পুলিশ। কিছুদিন আগেই সিঁথি এলাকার এক বাসিন্দা পুলিশের কাছে জানান কেউ তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। সেই অভিযোগের উপর ভিত্তি করেই পুলিশ তদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে কসবার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে সিঁথি থেকে অপহৃত। জানা গিয়েছে যে যার ফ্ল্যাল্ট থেকে ৫ বছরের শিশুটিকে উদ্ধার করা হয়েছে তিনি কলকাতার এক কলেজের র পদার্থবিদ্যার অধ্যাপিকা। শিশুকে অপহরণের অভিযোগে ৫২ বছরের অরুণিমা চন্দ, বছর চুয়াল্লিশের অনুপমা চন্দ এবং ২০ বছরের অনুষ্কা চন্দ চৌধুরীকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়ার পর অধ্যাপিকা অরুণিমা চন্দ পুলিশের কাছে জানিয়েছেন তিনি ফুটপাতে থাকা অবহেলিত শিশুদের জীবন গড়তে ও ভালোভাবে বড় করার জন্য নিজের কাছে নিয়ে আসেন। ঠিক এই কারণেই তিনি সিঁথি থেকে ওই শিশুকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। শিশুর উপর কোনপ অত্যাচার করেননি বলেই জানিয়েছেন। কোনও অসৎ উদ্দেশ্য নয় বরং শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করেই এই কাজ করেছেন বলে জানিয়েছেন। তবে সত্যিই কি তাই? কলকাতা শহরে কিছুদিন আগেই এক স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছিলেন মানুষ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। উদ্ধার করা হয়েছিল বন্দি থাকা নাবালিকা সহ বেশ কয়েকজনকে। এই আবহে শিশুকে তুলে নিয়ে আসার পিছনে অধ্যাপিকার দাবি কতটা সত্য তা তদন্ত করে দেখছে পুলিশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের