অবশেষে জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

৪০ দিন পর জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জামিন পেলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddique)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নওশাদের জামিনের আর্জি মঞ্জুর করেছে। ৪০ দিন পর জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক।

গত ২১ জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় রাস্তা অবরোধ করে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকিকে জামিন দেয় আদালত। পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছিল নওশাদ সিদ্দিকি ও আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে, পুলিশ সেই অভিযোগের প্রমাণ দেখাতে পারেনি আদালতে।

উল্লেখ্য সংঘর্ষের ঘটনায় বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ ৮৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে নওশাদ-সহ ৬৫ জন আদালতে মামলা করে দাবি করেন যে, তাঁদের জোর করে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কলকাতা হাইকোর্ট অভিযুক্ত হিসাবে নওশাদদের ভূমিকা প্রমাণ করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তোলে। প্রসঙ্গত গত ২১ জানুয়ারি করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ কর্মী-সমর্থকরা। অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সেই হিংসার আঁচ এসে পড়ে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। রাস্তা অবরোধ করার পাশাপাশি পুলিশের উপরে চড়াও হওয়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আইএসএফ ও পুলিশের সংঘর্ষে আহত হন একাধিক পুলিশের কর্মী ও আইএসএফ কর্মী। সেই ঘটনায় নওশাদ সিদ্দিকি-সহ আইএসএফ নেতা কর্মী মিলিয়ে ৮৮ জনকে গ্রেফতার করা হয়। অবশেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ভাঙড়ের বিধায়কের জামিন হল।

তবে জামিন পেলেও বৃহস্পতিবার তিনি জেল থেকে ছাড়া পাবেন না ভাঙড়ের বিধায়ক। শুক্রবার দুটোর পর নওশাদ সিদ্দিকিকে জেল থেকে ছাড়া হবে বলে জানান আইএসএফের কার্যকরী সভাপতি শামসুর আলি। শুক্রবার জেল থেকে বেরিয়ে মিছিল না করলেও নওশাদ সিদ্দিকি পায়ে হেঁটে ধর্মতলা হয়ে নিজের বাড়ির দিকে যাবেন বলে আইএসএফ সূত্রে খবর।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড