দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন হাইকোর্টে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে FIR দায়ের করতে চেয়ে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হল যাদবপুর থানার(Jadavpur Police Station) পুলিশ। সেই আর্জি শুনে বিচারপতির নির্দেশ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির শেষ নির্দেশ দেখে আদালত বিষয়টি বিবেচনা করবে। তবে সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার তরফেও লিখিতভাবে তাঁর অভিমত জানাতে হবে। আর সেটা করতে হবে ৮ সেপ্টেম্বরের মধ্যে। মামলার পরবর্তী শুনানিও তারপরেই হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের।

এদিনের শুনানির সময়ে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University) পড়ুয়া মৃত্যুর ঘটনায় গত ১৭ অগাস্ট একটি মিছিল বার করেছিল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা(Yuva Morcha)। সেই মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। মিছিলের দিন পুলিশের উদ্দেশে কটূক্তি করেছিলেন শুভেন্দু। সেই কারণেই স্বতঃপ্রণোদিতভাবে FIR দায়ের করতে চায় যাদবপুর থানা। কল্যাণবাবুর দাবি, ‘সেদিন কী ভাষায় তিনি কথা বলেছেন, আমরা ভিডিয়ো দেখাতে পারি। শুভেন্দু পুলিশের কাজে যাদবপুরে বাধা দিয়েছেন। গালিগালাজ করেছেন পুলিশকে। মিছিল থেকে শুভেন্দু ‘হুলিগান মমতার পুলিশ’ বলেছেন। আরও খারাপ খারাপ কথা বলেছেন। শুভেন্দু অধিকারী কোচবিহারে একটি সম্প্রদায় নিয়ে কথা বলে পরিস্থিতি ভয়ঙ্কর করে তুলেছেন। আমরা ১৭ অগাস্টের ঘটনায় বিচার চেয়ে আবেদন করেছি।’

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। তাতে FIR-এ দাবি করা হয়েছিল, ওই ঘটনায় নন্দীগ্রামের বিধায়কের উস্কানি ছিল। এরপর কলকাতা হাইকোর্টে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন। তাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের অন্তবর্তী নির্দেশ ছিল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকলে FIR করা যাবে। সে ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তিনি দেশের শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। সেই মামলা এখনও বিচারাধীন। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এদিন সেই নির্দেশ দেখে বিবেচনা করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে এই ঘটনায় শুভেন্দুর বক্তব্যও লিখিত আকারে চেয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ