যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এবার অধ্যাপকের রহস্য মৃত্যুকাণ্ড নিয়ে শিরোনামে উঠে এল বিশ্ববিদ্যালয়। আচমকাই আত্মহত্যা করলেন মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এক অধ্যাপক । জানা গিয়েছে, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন।

ওই অধ্যাপকের নাম সুমন নিহার । তিনি মুর্শিদাবাদের লালগোলার বালিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গত রবিবার কলকাতা থেকে তিনি বাড়িতে ফেরেন। মঙ্গলবার ট্রেন ধরে তাঁর কলকাতায় আসার কথা। কিন্তু আচমকাই অধাপকের ঘরে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে হতবাক হয়ে  যান সকলে। তবে তৎক্ষণাৎ সুমনকে হাসপাতালে পাঠান হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, সুমন ছিলেন একজন মেধাবী অধ্যাপক। জীবনের কঠোর পরিশ্রম করে তিনি সাফল্যের শিখরে উঠেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত সুমনের সঙ্গে কর্মরত অধ্যাপকেরা। কি কারণে এই আত্মহত্যা তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। এরআগে গত ২০২২ সালে আচমকাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তৎকালীন সহ-উপাচার্য সামন্ত্যক দাসের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। জানা গিয়েছিল, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন আর তা থেকেই মুক্তি পেতে আত্মহত্যা করেন সামন্ত্যক দাস।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের