স্বপ্নদীপের মৃত্যুতে যাদবপুর হারাতে পারে কেন্দ্রীয় অনুদান

স্বপ্নদীপের মৃত্যুতে কার্যত কাঠগড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার তাঁরা যাতে কোন্নও কেন্দ্রীয় অনুদান না পান তার জন্য করা হচ্ছে সুপারিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা মৃত্যু আর তার জেরে একটি বিশ্ববিদ্যালয় জুড়ে ঝড়। দেশের কাঠগড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বছরের পর বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় জ্বলজ্বল করেছে বাংলার যে বিশ্ববিদ্যালয়ের নাম তা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। এখন সেই বিশ্ববিদ্যালয়কেই ‘র‍্যাগিংয়ের আখড়া’ বলে চিহ্নিত করা হচ্ছে। শুধু তাই নয়, এই বিশ্ববিদ্যালয় যাতে আর কোনও ভাবেই কেন্দ্রের কোনও আর্থিক অনুদান না পায় তার জন্য এখন উঠেপড়ে লেগেছে একাধিক মহল। যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর জেরে কার্যত হাজারো প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা কার্যত এই মৃত্যুর কোনও দায় নিতেই চাইছেন না। যদিও পুলিশ রবিবার সকালে এই মৃত্যুর ঘটনায় যাদবপুরেরই আরও ২জন পড়ুয়াকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন মমতার বাংলাই মডেল, মানলো মোদি সরকার

চলতি বছরের NIRF Ranking-ও দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও যাদবপুরের স্থান প্রথমে। দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সার্বিক ভাবে এই বিশ্ববিদ্যালয়ের স্থান ত্রয়োদশে। এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগে দশম স্থান, ফার্মাসি বিভাগে অষ্টাদশ স্থান এবং গবেষণা ক্ষেত্রে ১৯তম স্থানে যাদবপুর। বিশ্ববিদ্যালয় বিভাগে যাদবপুরের আগে রয়েছে তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু জাতীয় স্তরে এত সাফল্য সত্ত্বেও উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা Institute of Eminence’র তকমা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে না সেটা জুন মাসেই রাজ্যের উচ্চশিক্ষা সচিবকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। চিঠি পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। কিন্তু স্বপ্নদীপের মৃত্যুর পরে এখন কোনও কোনও মহল থেকে নরেন্দ্র মোদির সরকারের কাছে সুপারিশ করা হয়েছে যাতে আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়কে কোনও ভাবেই যেন কোনও কেন্দ্রীয় অনুদান না দেওয়া হয়।

আরও পড়ুন বাংলার ইতিহাস ভুগোল কিছুই জানেনা বিজেপি, প্রমাণ করল ছবি

নিয়মানুযায়ী দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা Institute of Eminence’র তকমা পেলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ হাজার কোটি টাকার সাহায্য দেওয়া হয়। তবে সেই টাকার ৭৫ শতাংশ অর্থাৎ ৭৫০ কোটি টাকা দেয় কেন্দ্র সরকার এবং বাকি ২৫ শতাংশ অর্থাৎ ২৫০ কোটি টাকা দেয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের পক্ষে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ২৫০ কোটি টাকা দেওয়া সম্ভব ছিল না। আর তাই কেন্দ্র সরকারও ৭৫০ কোটি টানা বিনিয়োগে রাজী হয়নি। আর এই টানাপোড়েনের জেরেই যাদবপুরের হাত থেকে এই নিয়ে দ্বিতীয়বার শিরোপার তকমা হারিয়ে যায়। তবে এখন সূত্রে জানা গিয়েছে, একটি বিশেষজ্ঞ কমিটি এবং University Grants Commission বা UGC কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে নাকি অনুরোধ জানিয়েছে যাতে যাদবপুর কোনও ভাবেই Institute of Eminence’র তকমা না পায়।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে